মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে: ফখরুল

ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে: ফখরুল

ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন, আমাদের একত্রিত থাকতে হবে। তিনি বলেন, ভারত থেকে হাসিনা বিভিন্ন ষড়যন্ত্র করছে। রোববার (৩ আগস্ট) শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে এই কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনও দেশটাকে ধ্বংস না করতে পারে। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটা লড়াই দেশে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গোটা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে দেশের মানুষ অপেক্ষায় আছে তারেক রহমান দেশে ফিরে আসবেন।

মির্জা ফখরুল বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার।

তিনি বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন, তবে একইসঙ্গে এটি কষ্টেরও। এক বছর আগে আজকের দিনে আমরা অনেক ছাত্র ভাই-বোনকে হারিয়েছিলাম। শুধু ৩৬ দিন নয়, এর আগেও অনেকেই প্রাণ দিয়েছেন এবং সংগ্রাম করেছেন। এই যে প্রাণের ত্যাগ, এর পেছনে একটাই উদ্দেশ্য—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে: ফখরুল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৫

featured Image
ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন, আমাদের একত্রিত থাকতে হবে। তিনি বলেন, ভারত থেকে হাসিনা বিভিন্ন ষড়যন্ত্র করছে। রোববার (৩ আগস্ট) শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে এই কথা বলেন।বিএনপির মহাসচিব বলেন, আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনও দেশটাকে ধ্বংস না করতে পারে। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটা লড়াই দেশে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গোটা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে দেশের মানুষ অপেক্ষায় আছে তারেক রহমান দেশে ফিরে আসবেন।মির্জা ফখরুল বলেন, নতুন একটা সূর্য উঠেছে। এই সূর্য আলোকিত করবে আমাদের সকলকে। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা সুযোগ এসেছে নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার।তিনি বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন, তবে একইসঙ্গে এটি কষ্টেরও। এক বছর আগে আজকের দিনে আমরা অনেক ছাত্র ভাই-বোনকে হারিয়েছিলাম। শুধু ৩৬ দিন নয়, এর আগেও অনেকেই প্রাণ দিয়েছেন এবং সংগ্রাম করেছেন। এই যে প্রাণের ত্যাগ, এর পেছনে একটাই উদ্দেশ্য—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে: ফখরুল
0:00 0:00
1.0x