মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদাবাজির অভিযোগে যিনি জড়িত হোক, তিনি ছাড় পাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুলশানে এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনার অভিযোগের পরপরই আসামিদের হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজ যতই প্রভাবশালী বা বড় হোক, ছাড় পাবে না।

এ সময় তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রথম ধাপের প্রশিক্ষণ আগস্ট থেকে শুরু হবে। পুলিশ সুপার (এসপি) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল রুটিন কর্মসূচির আওতায় করা হবে।

বিষয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৫

featured Image
চাঁদাবাজির অভিযোগে যিনি জড়িত হোক, তিনি ছাড় পাবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গুলশানে এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনার অভিযোগের পরপরই আসামিদের হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজ যতই প্রভাবশালী বা বড় হোক, ছাড় পাবে না।এ সময় তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রথম ধাপের প্রশিক্ষণ আগস্ট থেকে শুরু হবে। পুলিশ সুপার (এসপি) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল রুটিন কর্মসূচির আওতায় করা হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
কোনো চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
0:00 0:00
1.0x