মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাসিনা মানবজাতির কলঙ্ক তার ক্ষমা নেই, বিচার হবেই: মির্জা ফখরুল

হাসিনা মানবজাতির কলঙ্ক তার ক্ষমা নেই, বিচার হবেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনাকে কখনোই ক্ষমা করা হবে না। তিনি বলেন, হাসিনা মানবজাতির জন্য কলঙ্ক, মায়ের জন্য কলঙ্ক, তার বিচার হবেই।

রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরের জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কার্যক্রমে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার। এসময় প্রত্যেক শহীদের নামে মাজার প্রাঙ্গণে একটি করে নিম গাছ লাগানো হয়।

শনিবার একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে ছেলেটাকে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারও তার ভবিষ্যতের স্বপ্ন দেখেছে। কিন্তু সেই ছেলেটাকে তারা কেড়ে নিয়েছে, মর্মান্তিক ও নিধারুণভাবে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে, পরে একটি ভ্যানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। বেঁচে আছে নাকি মারা গেছে, সেটা না দেখে আরও কয়েকটি লাশ উঠানো হয়েছে, পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। ভাবুন, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। ১৯৭১ সালের যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, যাদের বেতন আমাদের ট্যাক্সের টাকায় হয়। অথচ তারা আজ আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে মারছে, হত্যা করছে। কী নির্মম ও পাশবিক!

এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক। হাসিনা মায়েরদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যত জাতি আমাদের ক্ষমা করবে না।

জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের জন্য ফান্ড তৈরি করবে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, গতকালও বলেছি আজকেও বলেছি নির্বাচন হবেই, দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো দলের পক্ষ থেকে একটা ফান্ড করবো। যাতে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন করা যায়। এরইমধ্যে আমাদের ‘আমরা বিএনপি পরিবার’ থেকে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি।

এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি মির্জা ফখরুল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


হাসিনা মানবজাতির কলঙ্ক তার ক্ষমা নেই, বিচার হবেই: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

featured Image
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনাকে কখনোই ক্ষমা করা হবে না। তিনি বলেন, হাসিনা মানবজাতির জন্য কলঙ্ক, মায়ের জন্য কলঙ্ক, তার বিচার হবেই।রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরের জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কার্যক্রমে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার। এসময় প্রত্যেক শহীদের নামে মাজার প্রাঙ্গণে একটি করে নিম গাছ লাগানো হয়।শনিবার একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে ছেলেটাকে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারও তার ভবিষ্যতের স্বপ্ন দেখেছে। কিন্তু সেই ছেলেটাকে তারা কেড়ে নিয়েছে, মর্মান্তিক ও নিধারুণভাবে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে, পরে একটি ভ্যানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছে। বেঁচে আছে নাকি মারা গেছে, সেটা না দেখে আরও কয়েকটি লাশ উঠানো হয়েছে, পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। ভাবুন, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। ১৯৭১ সালের যুদ্ধ করেছি স্বাধীনতার জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, যাদের বেতন আমাদের ট্যাক্সের টাকায় হয়। অথচ তারা আজ আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে মারছে, হত্যা করছে। কী নির্মম ও পাশবিক!এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক। হাসিনা মায়েরদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যত জাতি আমাদের ক্ষমা করবে না।জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের জন্য ফান্ড তৈরি করবে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, গতকালও বলেছি আজকেও বলেছি নির্বাচন হবেই, দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো দলের পক্ষ থেকে একটা ফান্ড করবো। যাতে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন করা যায়। এরইমধ্যে আমাদের ‘আমরা বিএনপি পরিবার’ থেকে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি।এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
হাসিনা মানবজাতির কলঙ্ক তার ক্ষমা নেই, বিচার হবেই: মির্জা ফখরুল
0:00 0:00
1.0x