মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শাহজালালে বিমানে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি

শাহজালালে বিমানে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে। এই ঘটনার পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিমানে তল্লাশি চালায়।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুরু করে তল্লাশি অভিযান।

বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ.বি.এম. রওশন কবীর জানিয়েছেন, ‘একটি অজানা নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।’

তিনি আরও জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছে।

বিষয় : বাংলাদেশ বিমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শাহজালালে বিমানে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

featured Image
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয় যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা রয়েছে। এই ঘটনার পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিমানে তল্লাশি চালায়।বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুরু করে তল্লাশি অভিযান।বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ.বি.এম. রওশন কবীর জানিয়েছেন, ‘একটি অজানা নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।’তিনি আরও জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি চালাচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
শাহজালালে বিমানে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি
0:00 0:00
1.0x