মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

 নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, সংস্কার এবং সংখ্যানুপাতিক হারে ভোটসহ বিভিন্ন উপায়ে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর আস্থার অবস্থা তৈরি হয়েছে। সেই পরিবেশটা ধরে রাখতে হবে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তাহলেই অস্থিরতা কেটে যাবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে। আগামী ১০০ বছরের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই।

দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলায় জড়িত দুই পুলিশ সদস্যকে আওয়ামী লীগ পুরস্কৃত করেছিল। বিরোধীদলীয় চিফ হুইপকে আঘাত করার মাধ্যমে সংসদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে গ্রেফতারের দাবিও জানান তিনি।

বিষয় : শামসুজ্জামান দুদু নির্বাচন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

featured Image
নির্বাচন ছাড়া গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে, সংস্কার এবং সংখ্যানুপাতিক হারে ভোটসহ বিভিন্ন উপায়ে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র চলছে।শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।তিনি বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর আস্থার অবস্থা তৈরি হয়েছে। সেই পরিবেশটা ধরে রাখতে হবে। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তাহলেই অস্থিরতা কেটে যাবে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে। আগামী ১০০ বছরের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই।দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জয়নুল আবেদিন ফারুকের ওপর হামলায় জড়িত দুই পুলিশ সদস্যকে আওয়ামী লীগ পুরস্কৃত করেছিল। বিরোধীদলীয় চিফ হুইপকে আঘাত করার মাধ্যমে সংসদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে গ্রেফতারের দাবিও জানান তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু
0:00 0:00
1.0x