জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম বলেছেন, আমরা এখানে আছি এবং থাকবো, যুগে যুগে লড়াই চালিয়ে যাবো।
বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দলের শীর্ষ চার নেতা—নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ—একসঙ্গে দেখা যাচ্ছে।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো।”
ফেসবুকে প্রকাশিত পোস্টটি খুব অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এটি লাইক, শেয়ার ও মন্তব্যের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
জানা যায়, জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে তারা বর্তমানে মাগুরা ও নড়াইল জেলায় অবস্থান করছেন।
বিষয় : সারজিস আলম এনসিপি

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৫

মতামত