মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বুধবার (৯ জুলাই) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে দেখতে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। তার চিকিৎসার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি আর্থিক সহায়তাও প্রদান করেছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘লালন সঙ্গীতে তিনি (ফরিদা পারভীন) অদ্বিতীয়া, গোটা বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব, তা তিনি অক্ষুন্ন রেখেছেন। তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে। তার কিডনি সমস্যা আছে। মূলত এটাই তার প্রধানতম সমস্যা। অন্যান্য সমস্যাও আছে। এগুলো বেশ ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষ তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।’’

তিনি বলেন, ‘‘আমার আহ্বান সরকারের কাছে, এ রকম একজন গুণি শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য স্পেশাল বোর্ড তৈরি করা উচিত। বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে দরকার হলে বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে— এটা জাতি চায়। আমি অনুরোধ করব, আহ্বান জানাব প্রধান উপদেষ্টাকে, তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার (ফরিদা পারভীন) সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে।’’

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের সভাপতি হেলাল খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন।

এর আগে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস এবং ডা. সিরাজউদ্দিনকে নিউরো সায়েন্স হাসপাতালে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফরিদা পারভীন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৫

featured Image
বুধবার (৯ জুলাই) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কণ্ঠশিল্পী ফরিদা পারভীনকে দেখতে রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে গিয়েছিলেন। তার চিকিৎসার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি আর্থিক সহায়তাও প্রদান করেছেন।হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘লালন সঙ্গীতে তিনি (ফরিদা পারভীন) অদ্বিতীয়া, গোটা বাংলাদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয়। দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত জগতে তার যে একচ্ছত্র প্রভাব, তা তিনি অক্ষুন্ন রেখেছেন। তিনি অসুস্থ হয়ে এখানে এসেছেন অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে। তার কিডনি সমস্যা আছে। মূলত এটাই তার প্রধানতম সমস্যা। অন্যান্য সমস্যাও আছে। এগুলো বেশ ক্রিটিক্যাল। হাসপাতাল কর্তৃপক্ষ তার যথেষ্ট কেয়ার নিচ্ছেন।’’তিনি বলেন, ‘‘আমার আহ্বান সরকারের কাছে, এ রকম একজন গুণি শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য স্পেশাল বোর্ড তৈরি করা উচিত। বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে দরকার হলে বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে— এটা জাতি চায়। আমি অনুরোধ করব, আহ্বান জানাব প্রধান উপদেষ্টাকে, তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার (ফরিদা পারভীন) সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে।’’এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের সভাপতি হেলাল খান এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন।এর আগে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস এবং ডা. সিরাজউদ্দিনকে নিউরো সায়েন্স হাসপাতালে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
0:00 0:00
1.0x