মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা

জুলাই মাসের ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচিটি সরকার বাতিল করেছে, এমনটি জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয়।

তিনি পোস্টে আরও উল্লেখ করেন, পরে বিভিন্ন আলোচনা শেষে আবারও কর্মসূচিটির অন্তর্ভুক্তি ঘটে। বড় কোনো কর্মসূচি এবং একটি বড় দল একসঙ্গে কাজ করলে মাঝে মাঝে কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি সম্পর্কে আপনার মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি-এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।

বিষয় : সংস্কৃতি উপদেষ্টা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

featured Image
জুলাই মাসের ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচিটি সরকার বাতিল করেছে, এমনটি জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।বৃহস্পতিবার (৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। একটি মাত্র কর্মসূচি আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। আমাদের অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন একটা ভালো আইডিয়া নয়।তিনি পোস্টে আরও উল্লেখ করেন, পরে বিভিন্ন আলোচনা শেষে আবারও কর্মসূচিটির অন্তর্ভুক্তি ঘটে। বড় কোনো কর্মসূচি এবং একটি বড় দল একসঙ্গে কাজ করলে মাঝে মাঝে কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়। যাই হোক, ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি সম্পর্কে আপনার মতামতের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি-এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার হচ্ছে। এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
0:00 0:00
1.0x