মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দশ বছর বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে একমত বিএনপি

দশ বছর বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে একমত বিএনপি
ফাইল ছবি

একজন ব্যক্তি সর্বাধিক ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন— এই বিষয়টি নিয়ে সংবিধানে সংশোধন করার বিষয়ে একমত হতে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে।

তবে সংস্কারের আরেক মৌলিক বিষয় সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয়। এটাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন দলটির নেতারা।

মঙ্গলবার (২৪ জুন) রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে জানা গেছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনা সম্পর্কে রিপোর্টটি বৈঠকে উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

দলটি সিদ্ধান্ত নিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর (দুই পূর্ণ মেয়াদ) প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন।

ওদিকে নারীদের জন্য ১০০ আসন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ জনের বিষয়ে বিএনপি ইতোমধ্যে একমত পোষণ করেছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ‘জ্যেষ্ঠতম দুই জনের’ মধ্যে যেকোনো একজনকে নিয়োগের বিষয়ে একমত হয়েছে দলটি।

বিষয় : বিএনপি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


দশ বছর বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে একমত বিএনপি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৫

featured Image
একজন ব্যক্তি সর্বাধিক ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন— এই বিষয়টি নিয়ে সংবিধানে সংশোধন করার বিষয়ে একমত হতে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে।তবে সংস্কারের আরেক মৌলিক বিষয় সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) মতো প্রতিষ্ঠান গঠনের সঙ্গে দলটি একমত নয়। এটাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন দলটির নেতারা।মঙ্গলবার (২৪ জুন) রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে জানা গেছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনা সম্পর্কে রিপোর্টটি বৈঠকে উপস্থাপন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।দলটি সিদ্ধান্ত নিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর (দুই পূর্ণ মেয়াদ) প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন।ওদিকে নারীদের জন্য ১০০ আসন এবং সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ জনের বিষয়ে বিএনপি ইতোমধ্যে একমত পোষণ করেছে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ‘জ্যেষ্ঠতম দুই জনের’ মধ্যে যেকোনো একজনকে নিয়োগের বিষয়ে একমত হয়েছে দলটি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
দশ বছর বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে একমত বিএনপি
0:00 0:00
1.0x