মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরি হলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। 

এদিকে, শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৩ জুন এই মামলার শুনানিতে শেখ হাসিনা ও ওপর আসামি গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের শুনানির দিন ঠিক করা হয়। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে ২২৭ জনকে হত্যার লাইসেন্স সংক্রান্ত শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে আদালত অবমাননার মামলা করেন প্রসিকিউশন।

এরপর ২৫ মে শেখ হাসিনা ও বুলবুলকে ৭ দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও ৩ জুন দুই আসামি কিংবা তাদের পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হননি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৫

featured Image
বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে জুলাই মাসের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরি হলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। আজ বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে, শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি আজ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে।এর আগে, গত ৩ জুন এই মামলার শুনানিতে শেখ হাসিনা ও ওপর আসামি গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আহমেদ বুলবুলের শুনানির দিন ঠিক করা হয়। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ট্রাইব্যুনালে ২২৭ জনকে হত্যার লাইসেন্স সংক্রান্ত শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে আদালত অবমাননার মামলা করেন প্রসিকিউশন।এরপর ২৫ মে শেখ হাসিনা ও বুলবুলকে ৭ দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও ৩ জুন দুই আসামি কিংবা তাদের পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হননি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
0:00 0:00
1.0x