মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৫
১৭ বছর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১১ জুন) লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত নীতি সংলাপে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, ১৭ বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি; যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।তিনি বলেন, ভোট দিতে মুখিয়ে আছে দেশের তরুণ ভোটাররা। যারা গত ১৭ বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।নতুন বাংলাদেশ গঠনের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এ কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা কমিশন তৈরি করেছি।আমরা তাদের সুপারিশের দিকে নজর দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো সব দলের মধ্যে ঐকমত্য সৃষ্টি করা।
তিনি বলেন, আমরা জুলাই মাসের জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করা হবে।সব রাজনৈতিক দলের ভিত্তিতেই তৈরি হবে জুলাই সনদ বলে যোগ করেন প্রধান উপদেষ্টা।গত শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানান, আগামী বছর এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হবে ভোট।
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
মতামত