বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

জানা গেল ফারুকীর সঙ্গে যেভাবে প্রেম হয় তিশার

জানা গেল ফারুকীর সঙ্গে যেভাবে প্রেম হয় তিশার
ছবি: সংগৃহীত

নির্মাণের মাধ্যমে খ্যাতি অর্জন করা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা ২০১০ সালের জুলাই মাসে বিয়ে করেন। প্রায় পনেরো বছর পর, ফারুকী অভিনেত্রীর সঙ্গে তাদের প্রেমের গভীরতার গল্প শেয়ার করেছেন।


এ পরিচালক জানিয়েছেন, কুমিল্লায় একটি নাটকের শুটিং করতে গিয়ে তিশার সঙ্গে প্রেমের গভীরতা তৈরি হয়েছিল তাদের। রোববার (২৫ মে) ছিল কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান।


কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সেখানেই নিজের প্রেমের কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা।


এদিন অনুষ্ঠানে জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতা ফারুকী মূলত নিজের প্রেমের অভিজ্ঞতা শেয়ার করেন।


তিনি বলেন, কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন, কুমিল্লায় আমি বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম, মানে যাকে বিয়ে করেছি পরে, তিশা; আমার প্রেমের গভীরতা কিন্তু কুমিল্লাতে শুরু হয়। ‘ক্যারাম’ নামে একটি প্রোডাকশন করতে এসে।


কুমিল্লায় যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি রয়েছে, তা কিন্তু নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, তা নিয়ে আলোচনা হতো আমাদের মধ্যে।


প্রসঙ্গত, দীর্ঘ প্রেমের পর ২০১০ সালের জুলাইয়ে বিয়ে করেন ফারুকী ও তিশা। এ দম্পতির সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে এখন।

বিষয় : নুসরাত ইমরোজ তিশা প্রেম ফারুকী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


জানা গেল ফারুকীর সঙ্গে যেভাবে প্রেম হয় তিশার

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৫

featured Image
নির্মাণের মাধ্যমে খ্যাতি অর্জন করা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারা ২০১০ সালের জুলাই মাসে বিয়ে করেন। প্রায় পনেরো বছর পর, ফারুকী অভিনেত্রীর সঙ্গে তাদের প্রেমের গভীরতার গল্প শেয়ার করেছেন। এ পরিচালক জানিয়েছেন, কুমিল্লায় একটি নাটকের শুটিং করতে গিয়ে তিশার সঙ্গে প্রেমের গভীরতা তৈরি হয়েছিল তাদের। রোববার (২৫ মে) ছিল কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান।কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সেখানেই নিজের প্রেমের কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা।এদিন অনুষ্ঠানে জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে নির্মাতা ফারুকী মূলত নিজের প্রেমের অভিজ্ঞতা শেয়ার করেন।তিনি বলেন, কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন, কুমিল্লায় আমি বহুবার শুটিং করতে এসেছি। আমার প্রেম, মানে যাকে বিয়ে করেছি পরে, তিশা; আমার প্রেমের গভীরতা কিন্তু কুমিল্লাতে শুরু হয়। ‘ক্যারাম’ নামে একটি প্রোডাকশন করতে এসে।কুমিল্লায় যে শুধু নজরুলের প্রেমের স্মৃতি রয়েছে, তা কিন্তু নয়, নজরুলের ছোট ভাইদেরও প্রেমের স্মৃতি রয়েছে। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম, কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে, তা নিয়ে আলোচনা হতো আমাদের মধ্যে।প্রসঙ্গত, দীর্ঘ প্রেমের পর ২০১০ সালের জুলাইয়ে বিয়ে করেন ফারুকী ও তিশা। এ দম্পতির সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে এখন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত