বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

রামগতিতে পাউবোর জায়গা ও বেড়িবাঁধ দখল করে স্থাপনা, চলছে চাষাবাদ

রামগতিতে পাউবোর জায়গা ও বেড়িবাঁধ দখল করে স্থাপনা, চলছে চাষাবাদ
আলেকজান্ডার মেঘনা বীচ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনা নদীর পাড় ঘিরে গড়ে ওঠা পর্যটন এলাকায় সরকারি জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ দখল করে স্থাপনা নির্মাণ এবং চাষাবাদের অভিযোগ উঠেছে। কেউ বেড়িবাঁধের ওপর শাকসবজির আবাদ করছেন, কেউ গড়ে তুলেছেন দোকানপাট। আবার পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ‘চায়ের আড্ডা’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগও রয়েছে। এতে একদিকে যেমন পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে সংকুচিত হয়ে পড়ছে দর্শনার্থীদের চলাচলের পথ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরবর্তী আলেকজান্ডার রামগতি উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। দুই ঈদসহ বিভিন্ন সরকারি ছুটি ও বিশেষ উপলক্ষে এখানে দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটে। নদীর মনোরম পরিবেশ, খোলা আকাশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসেন নানা বয়সী মানুষ। তবে সাম্প্রতিক সময়ে সরকারি জায়গা ও বেড়িবাঁধ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং চাষাবাদের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

অভিযোগ রয়েছে, মাহবুব হোসেন মিঠু নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জায়গা ও বেড়িবাঁধের অংশ দখল করে ‘চায়ের আড্ডা’ নামে একটি স্থাপনা গড়ে তুলেছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এবং হুমকি-ধমকি দিয়ে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বলেন। তবে স্থানীয়দের প্রশ্ন, সরকারি জায়গা ও বেড়িবাঁধ দখল করে কীভাবে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়?

এদিকে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে জাল ও বেড়া দিয়ে জায়গা ঘিরে শাকসবজির চাষ করছেন কয়েকজন ব্যক্তি। এতে বেড়িবাঁধের স্বাভাবিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের মতে, এভাবে অবৈধ দখল ও স্থাপনা বাড়তে থাকলে বাঁধের নিরাপত্তা ও স্থায়িত্বও ঝুঁকির মুখে পড়তে পারে।

স্থানীয় সচেতন মহলের দাবি, আলেকজান্ডার পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে বেড়িবাঁধের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অননুমোদিত চাষাবাদ বন্ধ করে পর্যটকদের জন্য উন্মুক্ত ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা পেলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দখলদারদের সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদী।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “কেউ বেআইনিভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারবেন না। দূষণ ও অবৈধ দখল উচ্ছেদে পর্যটন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সরকারি জায়গায় বেআইনি দখলের কোনো সুযোগ নেই।”

পর্যটন সম্ভাবনাময় আলেকজান্ডারকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা করে এর প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এখন কার্যকর প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে পর্যটন এলাকাটি আবারও সবার জন্য উন্মুক্ত ও আকর্ষণীয় হয়ে উঠবে।

বিষয় : পর্যটক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


রামগতিতে পাউবোর জায়গা ও বেড়িবাঁধ দখল করে স্থাপনা, চলছে চাষাবাদ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মেঘনা নদীর পাড় ঘিরে গড়ে ওঠা পর্যটন এলাকায় সরকারি জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ দখল করে স্থাপনা নির্মাণ এবং চাষাবাদের অভিযোগ উঠেছে। কেউ বেড়িবাঁধের ওপর শাকসবজির আবাদ করছেন, কেউ গড়ে তুলেছেন দোকানপাট। আবার পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ‘চায়ের আড্ডা’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগও রয়েছে। এতে একদিকে যেমন পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে সংকুচিত হয়ে পড়ছে দর্শনার্থীদের চলাচলের পথ।স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরবর্তী আলেকজান্ডার রামগতি উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। দুই ঈদসহ বিভিন্ন সরকারি ছুটি ও বিশেষ উপলক্ষে এখানে দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটে। নদীর মনোরম পরিবেশ, খোলা আকাশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসেন নানা বয়সী মানুষ। তবে সাম্প্রতিক সময়ে সরকারি জায়গা ও বেড়িবাঁধ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং চাষাবাদের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।অভিযোগ রয়েছে, মাহবুব হোসেন মিঠু নামে এক ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জায়গা ও বেড়িবাঁধের অংশ দখল করে ‘চায়ের আড্ডা’ নামে একটি স্থাপনা গড়ে তুলেছেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন এবং হুমকি-ধমকি দিয়ে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনি নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বলেন। তবে স্থানীয়দের প্রশ্ন, সরকারি জায়গা ও বেড়িবাঁধ দখল করে কীভাবে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়?এদিকে বেড়িবাঁধের বিভিন্ন স্থানে জাল ও বেড়া দিয়ে জায়গা ঘিরে শাকসবজির চাষ করছেন কয়েকজন ব্যক্তি। এতে বেড়িবাঁধের স্বাভাবিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাঁদের মতে, এভাবে অবৈধ দখল ও স্থাপনা বাড়তে থাকলে বাঁধের নিরাপত্তা ও স্থায়িত্বও ঝুঁকির মুখে পড়তে পারে।স্থানীয় সচেতন মহলের দাবি, আলেকজান্ডার পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে। একই সঙ্গে বেড়িবাঁধের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অননুমোদিত চাষাবাদ বন্ধ করে পর্যটকদের জন্য উন্মুক্ত ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত করতে হবে।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ দখলদারদের উচ্ছেদের চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতা পেলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দখলদারদের সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদী।রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “কেউ বেআইনিভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারবেন না। দূষণ ও অবৈধ দখল উচ্ছেদে পর্যটন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সরকারি জায়গায় বেআইনি দখলের কোনো সুযোগ নেই।”পর্যটন সম্ভাবনাময় আলেকজান্ডারকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা করে এর প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এখন কার্যকর প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে পর্যটন এলাকাটি আবারও সবার জন্য উন্মুক্ত ও আকর্ষণীয় হয়ে উঠবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত