মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এ কথা বলেন। 


তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপি প্রধান উপদেষ্টাকে জানায় যে, তারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেছে।


তারেক রহমান বলেন, এই সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে অবিলম্বে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায়। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। 


সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। ফলে, তারা প্রতিদিন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। 


তবে দুঃখজনকভাবে, এই মুহূর্তে তাদের দাবি শোনার মতো কেউ নেই। অন্তর্বর্তী সরকার বাজেট পাসের ঠিক আগ মুহূর্তে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করেছে বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেন, এটি অর্থনীতির জন্য খুব ভালো বিষয় নয়।


এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে সবার বিশ্বাস।


সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অল্প কিংবা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে পুথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি।

বিষয় : নির্বাচন তারেক রহমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৫

featured Image
অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখার প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপি প্রধান উপদেষ্টাকে জানায় যে, তারা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা পুনর্ব্যক্ত করেছে।তারেক রহমান বলেন, এই সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে অবিলম্বে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায়। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই অনিশ্চিত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। ফলে, তারা প্রতিদিন বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। তবে দুঃখজনকভাবে, এই মুহূর্তে তাদের দাবি শোনার মতো কেউ নেই। অন্তর্বর্তী সরকার বাজেট পাসের ঠিক আগ মুহূর্তে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করেছে বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেন, এটি অর্থনীতির জন্য খুব ভালো বিষয় নয়।এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে সবার বিশ্বাস।সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অল্প কিংবা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে পুথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
0:00 0:00
1.0x