মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ট্রেনে ঈদযাত্রা: আজ পাওয়া যাচ্ছে ১ জুনের টিকিট

ট্রেনে ঈদযাত্রা: আজ পাওয়া যাচ্ছে ১ জুনের টিকিট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রার জন্য আজ দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।


বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।


এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।


কর্মপরিকল্পনার তথ্য অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের আসন বিক্রির তারিখগুলো হলো: ৩১ মে আসন বিক্রি হয়েছে ২১ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।


রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে।


এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

বিষয় : ট্রেনে ঈদযাত্রা টিকিট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ট্রেনে ঈদযাত্রা: আজ পাওয়া যাচ্ছে ১ জুনের টিকিট

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৫

featured Image
বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রার জন্য আজ দ্বিতীয় দিনের (১ জুন) ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়। কর্মপরিকল্পনার তথ্য অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের আসন বিক্রির তারিখগুলো হলো: ৩১ মে আসন বিক্রি হয়েছে ২১ মে; ২ জুনের আসন বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের আসন বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে। রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে।এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
ট্রেনে ঈদযাত্রা: আজ পাওয়া যাচ্ছে ১ জুনের টিকিট
0:00 0:00
1.0x