রোববার, ২৯ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

চাঁদপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব

চাঁদপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব
চাঁদপুর শিল্পকলা একাডেমিতে নবান্ন উৎসবে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি সহ অতিথিবৃন্দ।

চাঁদপুরে বাঙালির ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নবান্ন উৎসব-১৪৩৩ বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে।

শনিবার ২৮ নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে নবান্ন উৎসব  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

নবান্ন উৎসবের এ আয়োজনে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

নবান্ন বাঙালির কৃষিনির্ভর জীবন, গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে আবহমান বাংলায় পালিত হয়ে আসছে এ উৎসব। নতুন ফসলের ঘ্রাণ, পিঠা-পুলি ও গ্রামীণ ঐতিহ্যের আবহে নবান্ন উৎসব বাঙালির শেকড় ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করে।

উৎসব উপলক্ষে পিঠা-পুলির বিশেষ আয়োজন করা হয়, যা বাঙালির চিরায়ত খাদ্যসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে। পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবান্ন উৎসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


চাঁদপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরে বাঙালির ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নবান্ন উৎসব-১৪৩৩ বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে।শনিবার ২৮ নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে নবান্ন উৎসব  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।নবান্ন উৎসবের এ আয়োজনে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।নবান্ন বাঙালির কৃষিনির্ভর জীবন, গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে আবহমান বাংলায় পালিত হয়ে আসছে এ উৎসব। নতুন ফসলের ঘ্রাণ, পিঠা-পুলি ও গ্রামীণ ঐতিহ্যের আবহে নবান্ন উৎসব বাঙালির শেকড় ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করে।উৎসব উপলক্ষে পিঠা-পুলির বিশেষ আয়োজন করা হয়, যা বাঙালির চিরায়ত খাদ্যসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরে। পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবান্ন উৎসবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত