বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ
সারাদেশ

সারাদেশ

চাঁদপুর শহর জামায়াতের মোটরসাইকেল শোডাউন

বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে চাঁদপুর শহর জামায়াতের মোটরসাইকেল শোডাউন

বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে চাঁদপুর শহর জামায়াতের মোটরসাইকেল শোডাউন
চাঁদপুর শহর জামায়াতের মটর শোডাউন

আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে মোটরসাইকেল শোডাউন করেছে চাঁদপুর শহর জামায়াত।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে নেতাকর্মীরা চাঁদপুর পৌরসভার পুরান বাজার ও নতুন বাজার এলাকার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন।

শোডাউনে নেতৃত্ব দেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন গোপালগঞ্জ সহ দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী দিনে দেশের যেকোনো গণতান্ত্রিক পরিবেশ চক্রান্তকারীদের সকল অপতৎপরতা রুখে দিতে হবে।

বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচি সফল করার লক্ষ্যেই এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়।

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে চাঁদপুর শহর জামায়াতের মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image
আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে মোটরসাইকেল শোডাউন করেছে চাঁদপুর শহর জামায়াত।বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে নেতাকর্মীরা চাঁদপুর পৌরসভার পুরান বাজার ও নতুন বাজার এলাকার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন।শোডাউনে নেতৃত্ব দেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন গোপালগঞ্জ সহ দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।আগামী দিনে দেশের যেকোনো গণতান্ত্রিক পরিবেশ চক্রান্তকারীদের সকল অপতৎপরতা রুখে দিতে হবে।বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচি সফল করার লক্ষ্যেই এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত