আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুর জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার লক্ষ্যে মোটরসাইকেল শোডাউন করেছে চাঁদপুর শহর জামায়াত।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ মোটরসাইকেল শোডাউন শুরু হয়। পরে নেতাকর্মীরা চাঁদপুর পৌরসভার পুরান বাজার ও নতুন বাজার এলাকার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করেন।
শোডাউনে নেতৃত্ব দেন চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সবুজ খান, মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন গোপালগঞ্জ সহ দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত জামায়াতের দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
আগামী দিনে দেশের যেকোনো গণতান্ত্রিক পরিবেশ চক্রান্তকারীদের সকল অপতৎপরতা রুখে দিতে হবে।
বৃহস্পতিবারের বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচি সফল করার লক্ষ্যেই এ মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়।