বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিভাগসমূহ

জেলা প্রশাসক গোল্ডকাপ

মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর

মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর
জেলা প্রশাসক গোল্ডকাপে মতলব উত্তরকে হারিয়ে সেমি ফাইনালে বিজয়ী দল চাঁদপুর সদর উপজেলা।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চাঁদপুর সদরের ২০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলা ফুটবল দল। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়।

ম্যাচের তৃতীয় মিনিটে চাঁদপুর সদরের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় আলমগীরের করা ক্রস থেকে ২০ নম্বর জার্সিধারী শাওনের হেডে প্রথম গোল পায় চাঁদপুর সদর। এরপর ম্যাচের ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের ব্যবধান ২-০ করেন শাওন।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে মতলব উত্তর উপজেলা দল। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় নূরে আলম একটি গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।

এ জয়ের মধ্য দিয়ে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে উঠার পাশাপাশি শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। এর আগে প্রথম সেমিফাইনালে মতলব দক্ষিণ উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল।

আগামী ২৮ নভেম্বর (শনিবার) ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে । এতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল।

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চাঁদপুর সদরের ২০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওন।বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলা ফুটবল দল। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়।ম্যাচের তৃতীয় মিনিটে চাঁদপুর সদরের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় আলমগীরের করা ক্রস থেকে ২০ নম্বর জার্সিধারী শাওনের হেডে প্রথম গোল পায় চাঁদপুর সদর। এরপর ম্যাচের ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের ব্যবধান ২-০ করেন শাওন।দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে মতলব উত্তর উপজেলা দল। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় নূরে আলম একটি গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর।এ জয়ের মধ্য দিয়ে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে উঠার পাশাপাশি শিরোপার লড়াইয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল। এর আগে প্রথম সেমিফাইনালে মতলব দক্ষিণ উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল।আগামী ২৮ নভেম্বর (শনিবার) ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে । এতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত