সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

রামগতিতে কিল্লা সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান

রামগতিতে কিল্লা সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান
ছবি: টিডিএন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কিল্লা সড়কের আরসিসি (RCC) ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও জননেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার প্রশাসক শেখ এহসান উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান হৃদয়। এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রামগতি পৌর কৃষক দলের সভাপতি সাহাবুদ্দীন মিয়ার বাড়িতে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকল্প সূত্রে জানা যায়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বাংলাদেশ সরকার (GOB) এবং ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর অর্থায়নে রামগতি পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় সাহাবুদ্দীন মিয়ার বাড়ির সামনে থেকে কারামতিয়া সড়ক পর্যন্ত ৫৪০ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ৫ মিটার প্রস্থের কিল্লা সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কটির সংস্কার ও আরসিসি ঢালাই কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে সড়কটি উন্নত হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন তাঁরা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


রামগতিতে কিল্লা সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কিল্লা সড়কের আরসিসি (RCC) ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও জননেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি পৌরসভার প্রশাসক শেখ এহসান উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান হৃদয়। এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রামগতি পৌর কৃষক দলের সভাপতি সাহাবুদ্দীন মিয়ার বাড়িতে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রকল্প সূত্রে জানা যায়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) আওতায় সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), বাংলাদেশ সরকার (GOB) এবং ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর অর্থায়নে রামগতি পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।প্রকল্পের আওতায় সাহাবুদ্দীন মিয়ার বাড়ির সামনে থেকে কারামতিয়া সড়ক পর্যন্ত ৫৪০ মিটার দৈর্ঘ্য ও ২ দশমিক ৫ মিটার প্রস্থের কিল্লা সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়ন করা হবে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সড়কটির সংস্কার ও আরসিসি ঢালাই কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে সড়কটি উন্নত হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন তাঁরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত