রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হাইমচরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন  বাংলাদেশ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের হাইমচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হাইমচর উপজেলা সদর আলগী বাজারে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।

‎এর আগে বিকেল ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। পরে যৌথভাবে বিক্ষোভ মিছিল বের হয়ে আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

‎প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে সরকার বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। ওই নিষেধাজ্ঞার আওতায় প্রকাশনা, প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা, সমাবেশ ও সম্মেলনসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনি ভিত্তি স্থায়ী করার জন্য সংশ্লিষ্ট আইন অনুমোদন করা হয়।‎

‎বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান আখন, যুগ্ম-আহ্বায়ক জি এম ফজলুর রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন। একই সময়ে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজান ভূইয়া ও সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।‎

‎অন্যদিকে ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. মিলাদ মাঝি ও সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রাব্বানী শামীম, তানভীর গাজী ও ফয়েজ আহমেদের পৃথক নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে  ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হন। আয়োজকদের দাবি, এতে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

‎‎পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়।

‎‘অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে’

‎উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।‎

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, আব্দুল কুদ্দুস মেহনতী প্রমুখ। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা হামলা, মামলা, জেল-জুলুম ও নানা ধরনের রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ নতুন রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা করছে। এমন পরিস্থিতিতে কোনো মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য, সহিংসতা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

‎‎তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। সেই আন্দোলনে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন, অসংখ্য নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এখন দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ চায়। কিন্তু কেউ যদি অতীতের মতো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

‎“কোনো দল বা গোষ্ঠীর ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, রাস্তা-ঘাটে বিশৃঙ্খলা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা বরদাশত করা হবে না। হাইমচরের মাটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে। আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেই যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

‎তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ ও জনগণকেন্দ্রিক। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। মানুষের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে হাইমচরের কোথাও নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে।”

‎সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের উসকানি, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

‎‎বক্তারা আরও বলেন, হাইমচরে কোনো ধরনের সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা রাজনৈতিক সহিংসতার স্থান হবে না। জনগণের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে বলেও তারা উল্লেখ করেন।

বিষয় : বিএনপি বিক্ষোভ ছাত্রদল যুবদল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


হাইমচরে আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নিষিদ্ধ ঘোষিত সংগঠন  বাংলাদেশ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের হাইমচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হাইমচর উপজেলা সদর আলগী বাজারে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।‎এর আগে বিকেল ৩টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে। পরে যৌথভাবে বিক্ষোভ মিছিল বের হয়ে আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।‎প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে সরকার বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। ওই নিষেধাজ্ঞার আওতায় প্রকাশনা, প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, মিছিল, সভা, সমাবেশ ও সম্মেলনসহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনি ভিত্তি স্থায়ী করার জন্য সংশ্লিষ্ট আইন অনুমোদন করা হয়।‎‎বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান আখন, যুগ্ম-আহ্বায়ক জি এম ফজলুর রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন। একই সময়ে স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজান ভূইয়া ও সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজির নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হন।‎‎অন্যদিকে ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. মিলাদ মাঝি ও সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রাব্বানী শামীম, তানভীর গাজী ও ফয়েজ আহমেদের পৃথক নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে  ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হন। আয়োজকদের দাবি, এতে ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।‎‎পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়।‎‘অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে’‎উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।‎‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী, আব্দুল কুদ্দুস মেহনতী প্রমুখ। এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।‎বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা হামলা, মামলা, জেল-জুলুম ও নানা ধরনের রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ নতুন রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা করছে। এমন পরিস্থিতিতে কোনো মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য, সহিংসতা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।‎‎তিনি আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। সেই আন্দোলনে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে কারাবরণ করেছেন, অসংখ্য নেতাকর্মী হামলা-মামলার শিকার হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এখন দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ চায়। কিন্তু কেউ যদি অতীতের মতো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”‎“কোনো দল বা গোষ্ঠীর ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, রাস্তা-ঘাটে বিশৃঙ্খলা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার চেষ্টা বরদাশত করা হবে না। হাইমচরের মাটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে। আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেই যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”‎তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ ও জনগণকেন্দ্রিক। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। মানুষের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে হাইমচরের কোথাও নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির কোনো চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে।”‎সমাবেশে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ধরনের উসকানি, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।‎‎বক্তারা আরও বলেন, হাইমচরে কোনো ধরনের সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা রাজনৈতিক সহিংসতার স্থান হবে না। জনগণের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে বলেও তারা উল্লেখ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত