রোববার, ১৮ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

এমপি মামুনের সুস্থতা কামনায় জাবিপ্রবি ছাত্রনেতা জিকুর দোয়া মাহফিল

এমপি মামুনের সুস্থতা কামনায় জাবিপ্রবি ছাত্রনেতা জিকুর দোয়া মাহফিল
এমপি মামুনের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন জিকু।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সংসদ সদস্যের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন, সাদ ইবনে ওয়াহিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলের আয়োজক শাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুরের মানুষের প্রিয় নেতা। তাঁর অসুস্থতার খবরে আমরা উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পূর্ণ সুস্থতার সঙ্গে মানুষের সেবায় ফিরে আসার তৌফিক দেন, সেই কামনায় এতিম শিক্ষার্থীদের নিয়ে এ দোয়ার আয়োজন করেছি।’

উল্লেখ্য, শারীরিক চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৮ অক্টোবর ২০২৬


এমপি মামুনের সুস্থতা কামনায় জাবিপ্রবি ছাত্রনেতা জিকুর দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image
জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন জিকু।শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সংসদ সদস্যের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন, সাদ ইবনে ওয়াহিদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিলের আয়োজক শাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুরের মানুষের প্রিয় নেতা। তাঁর অসুস্থতার খবরে আমরা উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং পূর্ণ সুস্থতার সঙ্গে মানুষের সেবায় ফিরে আসার তৌফিক দেন, সেই কামনায় এতিম শিক্ষার্থীদের নিয়ে এ দোয়ার আয়োজন করেছি।’উল্লেখ্য, শারীরিক চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত