বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। উপজেলা মহিলা দলের সভাপতি মাকসুদা বেগম ও সাধারণ সম্পাদক শাহনারা বেগমের নেতৃত্বে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, সরদার আবু তাহের, আজিজুল হক বাবুল, আব্দুল কুদ্দুস মেহনতী, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাবেক সাধারণ সম্পাদক মিলাদ মাঝি প্রমুখ।

​এছাড়া মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নার্গিস ইসলাম, যুগ্ম সম্পাদক নূর জাহান, রাবেয়া বেগমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা মহিলা দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

বিষয় : বিএনপি চাঁদপুর বিএনপি নেতা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


হাইমচরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
হাইমচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।​বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। উপজেলা মহিলা দলের সভাপতি মাকসুদা বেগম ও সাধারণ সম্পাদক শাহনারা বেগমের নেতৃত্বে র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, সরদার আবু তাহের, আজিজুল হক বাবুল, আব্দুল কুদ্দুস মেহনতী, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাবেক সাধারণ সম্পাদক মিলাদ মাঝি প্রমুখ।​এছাড়া মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নার্গিস ইসলাম, যুগ্ম সম্পাদক নূর জাহান, রাবেয়া বেগমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।​আলোচনা সভায় বক্তারা মহিলা দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত