মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

যার বাবা মাদক বিক্রি করে তোমার বেঞ্চে তাকে জায়গা দিবা না: ওসি

চাঁদপুরের হাইমচরে মাদকের ভয়াবহতা রোধে ও তরুণ সমাজকে রক্ষায় থানা পুলিশের উদ্যোগে এক সচেতনতামূলক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিকেলে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়। হাইমচর থানার এসআই মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।[TECHTARANGA-POST:9017]​বক্তারা বলেন, সমাজ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়াতে হবে। একটি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন- যার খেলার প্রতি আসক্তি আছে,তার মাদকের প্রতি কখনো আসক্তি তৈরি হয় না,শিক্ষার্থী যারা আছো তোমরা খেলার প্রতি আগ্রহী  হবে।যতটুকু পারো যতক্ষণ পারবে খেলাধুলা করবে,কিন্তু কোন বন্ধুর প্ররোচনায় কোন বড় ভাইয়ের প্ররোচনায় মাদকের এই বিষাক্ত ছোবলের দিকে কখনো ধাবিত হবে না। [TECHTARANGA-POST:9021]অনুষ্ঠানের সভাপতি  হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন- মাদক খুব ভয়াবহ নেশা এটা শুধু তোমাকে ধ্বংস করে না এটা তোমার পরিবারকে ধ্বংস করে দেয়। বাংলাদেশ এখন এমন পরিস্থিতি হয়েছে ছেলে  মাদকের জন্য বাবা-মাকে মারে। এ সময় তিনি ধর্মীয় নীতি নৈতিকতা মেনে চলার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। সবাইকে সালাম দিতে হবে তোমরা ছোট বড় সবাইকে কে সালাম দিবে এটা মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর নির্দেশ।তিনি উদাহরণ টেনে বলেন,যারা বাবা মাদক বিক্রি করে তার ছেলে মেয়েকে তোমার বেঞ্চে জায়গা দিবা না। যদি বসে আমি তোমাদের কে বকা দিবো। তখন সে গিয়ে তার বাবাকে বলবে “বাবা জানো আজকে আমার বেঞ্চে থেকে আমার সহপাঠী আমাকে সরিয়ে দিয়েছে” কেন জানো তুমি মাদক বিক্রি করো বলে।সে যদি মানুষ হয় তার মধ্যে যদি বিন্দুমাত্র মানুষত্ব যদি থাকে তাহলে এই ছেলের একটা কথায় সে আল্লাহর কাছে তওবা করে বলবে,আল্লাহ আজকে থেকে আর মাদক বিক্রি  করব না আমি ভিক্ষা করে খাবো রিকসা চালিয়ে খাবো তাও মাদক বিক্রি করবো না।যারা বিপদগ্রস্ত হয়ে গেছে তাদেরকে ঠিক করতে এই কথাটা তোমার বাবা মাকে বলো।তোমার ভাইকে বলে দিও তোমার বোনকে বলে দিও  চাঁদপুর জেলার এসপি বলেছে মাদক খেলে জেলে যাবে,মাদক  বিক্রি করলে জেলে যাবে।তোমাদের এই স্যার যতদিন এইখানে আছে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যে মাদক বিক্রি করবে হাইমচরে থাকতে পারবে না।এটা প্রধানমন্ত্রী নির্দেশ মাদক মুক্ত বাংলাদেশ।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস মেহনতি, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসু মাঝি এবং দুর্গাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক মো. শাহনেওয়াজ টেলু প্রমুখ।

যার বাবা মাদক বিক্রি করে তোমার বেঞ্চে তাকে জায়গা দিবা না: ওসি