সোমবার, ১০ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার

এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার
ছবি: সংগ্রহীত

সিলেট শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

এবার সিলেট শিক্ষা বোর্ডে ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।

তবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবার চিত্র ভিন্ন। মোট ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ২২২ জন বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৭৯৮ জন।

এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। জিপিএ-৫ ও পাসের হার উভয় ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে রয়েছে।

জেলাভিত্তিক ফলাফল

সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। আর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে মৌলভীবাজার।

সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫ হাজার ৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন। জেলার ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৯৪টি পরীক্ষা কেন্দ্র ছিল।

মৌলভীবাজারে পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন। জেলার ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

সুনামগঞ্জে এবার পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন। জেলার ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৪৫টি।

অন্যদিকে, হবিগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন। জেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

সিলেট শিক্ষা বোর্ডে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। পরের বছর তা কমে দাঁড়ায় ৬৮ দশমিক ৫৭ শতাংশে। এবার আরও কমে পাসের হার হয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। বিপরীতে, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।

বিষয় : এসএসসি পরীক্ষা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১০ আগস্ট ২০২৬


এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
সিলেট শিক্ষা বোর্ডে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।এবার সিলেট শিক্ষা বোর্ডে ৮৯ হাজার ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ।তবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবার চিত্র ভিন্ন। মোট ৩ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ২২২ জন বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন।সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৭৯৮ জন।এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। জিপিএ-৫ ও পাসের হার উভয় ক্ষেত্রেই ছাত্রীরা এগিয়ে রয়েছে। জেলাভিত্তিক ফলাফলসিলেট শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। আর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় শীর্ষে রয়েছে মৌলভীবাজার।সিলেট জেলায় সবচেয়ে বেশি ৩৫ হাজার ৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন। জেলার ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ৯৪টি পরীক্ষা কেন্দ্র ছিল।মৌলভীবাজারে পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন। জেলার ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।সুনামগঞ্জে এবার পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন। জেলার ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৪৫টি।অন্যদিকে, হবিগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন। জেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।সিলেট শিক্ষা বোর্ডে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। পরের বছর তা কমে দাঁড়ায় ৬৮ দশমিক ৫৭ শতাংশে। এবার আরও কমে পাসের হার হয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ। বিপরীতে, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত