বুধবার, ২১ অক্টোবর ২০২৬
The Dhaka News Bangla

"বিশ্বযোগ" নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে: হাসনাত আব্দুল্লাহ

"বিশ্বযোগ" নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে: হাসনাত আব্দুল্লাহ
ছবি: দ্যা ঢাকা নিউজ

একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন পরিবার ও সমাজে তার সিদ্ধান্তের মূল্যায়ন হয়। বিশ্বযোগ প্রকল্পের মাধ্যমে নারীরা উদ্যোক্তা ও স্বাবলম্বী হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দেবীদ্বার উপজেলা নারী শক্তির আয়োজনে, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে। বাঙ্গুরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে 'বিশ্বযোগ' প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

এসময় তিনি আরও বলেন, 'বিশ্বযোগ' শুধুমাত্র কিছু নারীকে কাজ শেখানোর মাধ্যম নয়, আপনাদের মাধ্যমে এটি একটি সমাজ এবং একটি জাতিকে বদলে দেবার হাতিয়ার যেন হয়ে উঠে। নারীদের হাতের কাজের এই দক্ষতা যখন তাদের অর্থনৈতিক মুক্তি এনে দিবে, তখনি হবে এ কার্যক্রমের আসল সার্থকতা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের গ্রামের মা-খালা ও বোনেরা তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজের পেশাদার প্রশিক্ষণ ( সেলাই, বুটিক, কুটির শিল্প, হস্ত শিল্প, জুয়েলারি) গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলার পাশাপাশি নিজেকে একজন দক্ষ উদ্যক্তা তৈরি করে বাজারের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। 

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আহমেদ শুভ, দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ রুহুল আমিন, প্রশিক্ষক সালমা ইসলাম, নারী শক্তির ফৌজিয়া প্রিতি, সাবিহা নূর প্রমুখ।

প্রশিক্ষণকালে দেবীদ্বারের নারীদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র হাসনাত আব্দুল্লাহ উপস্থিত সবার মাঝে তুলে ধরেন এবং বিশ্বযোগ'র মাধ্যমে তৈরিকৃত এসব জিনিসপত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি।

এসময় প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীদের মাঝে 'বিশ্বযোগ' থেকে সনদ প্রদান ও প্রশিক্ষকদের শুভেচ্ছা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

বিষয় : হাসনাত আব্দুল্লাহ এমপি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


"বিশ্বযোগ" নারীদের উদ্যেক্তা ও স্বাবলম্বী করতে সহযোগী হবে: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image
একজন নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তখন পরিবার ও সমাজে তার সিদ্ধান্তের মূল্যায়ন হয়। বিশ্বযোগ প্রকল্পের মাধ্যমে নারীরা উদ্যোক্তা ও স্বাবলম্বী হবে।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দেবীদ্বার উপজেলা নারী শক্তির আয়োজনে, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার লক্ষ্যে। বাঙ্গুরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে 'বিশ্বযোগ' প্রকল্পের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।এসময় তিনি আরও বলেন, 'বিশ্বযোগ' শুধুমাত্র কিছু নারীকে কাজ শেখানোর মাধ্যম নয়, আপনাদের মাধ্যমে এটি একটি সমাজ এবং একটি জাতিকে বদলে দেবার হাতিয়ার যেন হয়ে উঠে। নারীদের হাতের কাজের এই দক্ষতা যখন তাদের অর্থনৈতিক মুক্তি এনে দিবে, তখনি হবে এ কার্যক্রমের আসল সার্থকতা।হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের গ্রামের মা-খালা ও বোনেরা তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজের পেশাদার প্রশিক্ষণ ( সেলাই, বুটিক, কুটির শিল্প, হস্ত শিল্প, জুয়েলারি) গ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলার পাশাপাশি নিজেকে একজন দক্ষ উদ্যক্তা তৈরি করে বাজারের সাথে সংযোগ স্থাপন করতে পারবে। এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আহমেদ শুভ, দেবীদ্বার পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ রুহুল আমিন, প্রশিক্ষক সালমা ইসলাম, নারী শক্তির ফৌজিয়া প্রিতি, সাবিহা নূর প্রমুখ।প্রশিক্ষণকালে দেবীদ্বারের নারীদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র হাসনাত আব্দুল্লাহ উপস্থিত সবার মাঝে তুলে ধরেন এবং বিশ্বযোগ'র মাধ্যমে তৈরিকৃত এসব জিনিসপত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি।এসময় প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীদের মাঝে 'বিশ্বযোগ' থেকে সনদ প্রদান ও প্রশিক্ষকদের শুভেচ্ছা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত