মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক শফিকুলসহ ৩ জনের কারাদন্ড

চাঁদপুরে চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক শফিকুলসহ ৩ জনের কারাদন্ড
কথিত সাংবাদিক শফিকুল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলাম (৩৭) সহ ৩ ব্যাক্তিকে চাঁদাবাজির মামলায় ৫ বছর করে কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় পৃথক ধারায় আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয় আসামীদের।


রোববার (১২ জুলাই) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালত সূত্রে এসব তথ্য জানাগেছে। 


এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালত এর বিচারক মো. কামাল হোসাইন এই রায় দেন।


মামলায় কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলাম, মো. সোহেল সরকার ও মো. মাসুম সরকার। তাদের সকলের বাড়ি মতলব দক্ষিণ উপজেলা সদরে। শফিকুল ইসলাম চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় কার্ডধারী সংবাদ কর্মী ছিলেন। তার এ ধরণের কাজের জন্য স্থানীয়ভাবে বেশ কয়েকবার সতর্ক করা হলেও সে ছিলো বেপরোয়া।


মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২১ সালের ১৬ এপ্রিল ভোর রাতে মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া সোলেমানশাহ ফিলিং স্টেশনের সামনে উল্লেখিত আসামীরা মতলব উত্তর উপজেলার আমিরাবাদ সওদাগর বাড়ির মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবী করেন। তাদের অভিযোগ ছিলো জাহাঙ্গীরের পিকআপে অবৈধ মাছ আছে। এই বলে তার জাহাঙ্গীরের মাছসহ পিকআপ ভ্যানের গতিরোধ করে এবং নিজেদেরকে সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে চাঁদাদাবী করে।


এই ঘটনায় ওইদিনই মতলব উত্তর থানায় জাহাঙ্গীর নিজে বাদী হয়ে তিন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলাটি তদন্ত করেন তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল। তিনি মামলাটি তদন্ত করে ওই বছর ১৪ জুন আদালতে চার্জশীট দাখিল করেন।


মামলাটি চলমান অবস্থায় আদালত ৯জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলার নথিপত্র পর্যালোচনা, স্বাক্ষ্য প্রমাণ ও আসামীরা তাদের অপরাধ স্বীকার করায় বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামী মাসুম সরকার অনুপস্থিত ছিলো।

বিষয় : চাঁদাবাজি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


চাঁদপুরে চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক শফিকুলসহ ৩ জনের কারাদন্ড

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলাম (৩৭) সহ ৩ ব্যাক্তিকে চাঁদাবাজির মামলায় ৫ বছর করে কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই মামলায় পৃথক ধারায় আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয় আসামীদের।রোববার (১২ জুলাই) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালত সূত্রে এসব তথ্য জানাগেছে। এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালত এর বিচারক মো. কামাল হোসাইন এই রায় দেন।মামলায় কারাদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার কথিত সাংবাদিক মো. শফিকুল ইসলাম, মো. সোহেল সরকার ও মো. মাসুম সরকার। তাদের সকলের বাড়ি মতলব দক্ষিণ উপজেলা সদরে। শফিকুল ইসলাম চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় কার্ডধারী সংবাদ কর্মী ছিলেন। তার এ ধরণের কাজের জন্য স্থানীয়ভাবে বেশ কয়েকবার সতর্ক করা হলেও সে ছিলো বেপরোয়া।মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২১ সালের ১৬ এপ্রিল ভোর রাতে মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া সোলেমানশাহ ফিলিং স্টেশনের সামনে উল্লেখিত আসামীরা মতলব উত্তর উপজেলার আমিরাবাদ সওদাগর বাড়ির মাছ ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবী করেন। তাদের অভিযোগ ছিলো জাহাঙ্গীরের পিকআপে অবৈধ মাছ আছে। এই বলে তার জাহাঙ্গীরের মাছসহ পিকআপ ভ্যানের গতিরোধ করে এবং নিজেদেরকে সাংবাদিক ও আইনের লোক পরিচয় দিয়ে চাঁদাদাবী করে।এই ঘটনায় ওইদিনই মতলব উত্তর থানায় জাহাঙ্গীর নিজে বাদী হয়ে তিন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলাটি তদন্ত করেন তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল। তিনি মামলাটি তদন্ত করে ওই বছর ১৪ জুন আদালতে চার্জশীট দাখিল করেন।মামলাটি চলমান অবস্থায় আদালত ৯জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। মামলার নথিপত্র পর্যালোচনা, স্বাক্ষ্য প্রমাণ ও আসামীরা তাদের অপরাধ স্বীকার করায় বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামী মাসুম সরকার অনুপস্থিত ছিলো।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত