শনিবার, ১১ জুলাই ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে ২০ লাখ টাকার মালামাল লুট

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে ২০ লাখ টাকার মালামাল লুট
চান্দিনার হারং গ্রামে পিয়াস ও কামরুলের ডাকাতি

কুমিল্লার চান্দিনা পৌর সদরে কলাপসিবল গেটের তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাত দল।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চান্দিনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং দক্ষিণপাড়া এলাকার প্রবাসী পিয়াস ও কামরুল হাসানের বাড়িতে এই ঘটনা ঘটে। এছাড়া একই রাতে চান্দিনা-রামমোহন সড়কের হারং উদালিয়া এলাকায় রাস্তায় গাছ ফেলে আরেকটি ডাকাতির চেষ্টার খবর পাওয়া গেছে।

ভুক্তভোগী গৃহকর্তা ছফিউল্লাহ জানান, তার দুই ছেলে বর্তমানে প্রবাসী। ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী ও পুত্রবধূসহ মোট চারজন সদস্য উপস্থিত ছিলেন। রাত ২টার দিকে দরজায় শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। এরপরই তিনি দেখতে পান, মুখে মাস্ক পরা ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের ভেতর ঢুকে পড়েছে।

ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর আলমারি ও ওয়ারড্রোব ভেঙে নগদ ১ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মোবাইল ফোনসেটসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

ডাকাতি শেষে রাত ৩টার দিকে ডাকাত দল পালিয়ে গেলে ভুক্তভোগী পরিবারটি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চায়। ছফিউল্লাহর অভিযোগ, থানা থেকে তাদের বাড়ির দূরত্ব মাত্র ২ কিলোমিটার হওয়া সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে ভোর সাড়ে ৪টা বাজিয়ে ফেলে।

বিলম্বে পৌঁছানোর অভিযোগের বিষয়ে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, তিনি রাত সোয়া ৪টার দিকে থানা থেকে বার্তা পান এবং এর ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। ডাকাতির সত্যতা নিশ্চিত করে তিনি ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।

 এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান জানান, ডাকাতির ঘটনাটি তিনি অবগত আছেন এবং এ বিষয়ে পুলিশের আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। তবে একই রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার বিষয়টি তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।


যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১১ জুলাই ২০২৬


চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে ২০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
কুমিল্লার চান্দিনা পৌর সদরে কলাপসিবল গেটের তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাত দল।বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চান্দিনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং দক্ষিণপাড়া এলাকার প্রবাসী পিয়াস ও কামরুল হাসানের বাড়িতে এই ঘটনা ঘটে। এছাড়া একই রাতে চান্দিনা-রামমোহন সড়কের হারং উদালিয়া এলাকায় রাস্তায় গাছ ফেলে আরেকটি ডাকাতির চেষ্টার খবর পাওয়া গেছে।ভুক্তভোগী গৃহকর্তা ছফিউল্লাহ জানান, তার দুই ছেলে বর্তমানে প্রবাসী। ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী ও পুত্রবধূসহ মোট চারজন সদস্য উপস্থিত ছিলেন। রাত ২টার দিকে দরজায় শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। এরপরই তিনি দেখতে পান, মুখে মাস্ক পরা ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরের ভেতর ঢুকে পড়েছে।ডাকাতরা ঘরে ঢুকেই অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে ফেলে। এরপর আলমারি ও ওয়ারড্রোব ভেঙে নগদ ১ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মোবাইল ফোনসেটসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।ডাকাতি শেষে রাত ৩টার দিকে ডাকাত দল পালিয়ে গেলে ভুক্তভোগী পরিবারটি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্য চায়। ছফিউল্লাহর অভিযোগ, থানা থেকে তাদের বাড়ির দূরত্ব মাত্র ২ কিলোমিটার হওয়া সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে ভোর সাড়ে ৪টা বাজিয়ে ফেলে।বিলম্বে পৌঁছানোর অভিযোগের বিষয়ে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, তিনি রাত সোয়া ৪টার দিকে থানা থেকে বার্তা পান এবং এর ১৫-২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। ডাকাতির সত্যতা নিশ্চিত করে তিনি ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুজ্জামান জানান, ডাকাতির ঘটনাটি তিনি অবগত আছেন এবং এ বিষয়ে পুলিশের আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। তবে একই রাতে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার বিষয়টি তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত