বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা

চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা
চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ছয়টি যানবাহনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে দুটি বোগদাদ পরিবহনকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনটি আইদি পরিবহনের মধ্যে একটিকে তিন হাজার টাকা এবং অপর দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একটি ট্রাককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ছয়টি যানবাহন থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : অভিযান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


চাঁদপুরে শব্দদূষণবিরোধী অভিযানে ৬ পরিবহন মালিকের জরিমানা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image
চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে যানবাহনে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ছয়টি যানবাহনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে দুটি বোগদাদ পরিবহনকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তিনটি আইদি পরিবহনের মধ্যে একটিকে তিন হাজার টাকা এবং অপর দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে একটি ট্রাককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ছয়টি যানবাহন থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় সাতটি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পাশাপাশি শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।পরিবেশ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত