মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

নোয়াখালীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

নোয়াখালীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

নোয়াখালীর উপকূলীয় দুর্গম চরাঞ্চলসহ জেলাজুড়ে ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন সভাকক্ষে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। 

‎‎নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ কে এম আমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম কেয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরী। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

‎সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। জেলার ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এ লক্ষ্যে দুই হাজার ২৭৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

‎ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

‎এছাড়া উপকূলের দুর্গম চরাঞ্চলের শিশুদের ক্যাপসুল খাওয়াতেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এ সময় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন সোহাগ, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, মেজবাউল হক মিঠু, আবু নাসের মঞ্জু, আমিরুল ইসলাম হারুন ও মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নোয়াখালীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image
নোয়াখালীর উপকূলীয় দুর্গম চরাঞ্চলসহ জেলাজুড়ে ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নোয়াখালী সিভিল সার্জন সভাকক্ষে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।  ‎‎নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ কে এম আমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম কেয়া, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরী। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ‎সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। জেলার ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এ লক্ষ্যে দুই হাজার ২৭৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ‎ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ‎এছাড়া উপকূলের দুর্গম চরাঞ্চলের শিশুদের ক্যাপসুল খাওয়াতেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এ সময় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল, সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন সোহাগ, সাংবাদিক নাসির উদ্দিন বাদল, মেজবাউল হক মিঠু, আবু নাসের মঞ্জু, আমিরুল ইসলাম হারুন ও মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নোয়াখালীতে প্রায় ছয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা
0:00 0:00
1.0x