শনিবার, ২০ জুন ২০২৬
The Dhaka News Bangla

১৮ লাখ শিক্ষার্থীকে ইমেইল আইডি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৮ লাখ শিক্ষার্থীকে ইমেইল আইডি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ১৮ লাখ ইমেইল আইডি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে ‘আগে আসলে আগে পাবেন’ নীতিতে এসব ইমেইল আইডি বিতরণ করা হবে।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে আবেদন কার্যক্রম শুরু হবে। এ সুবিধার আওতায় স্নাতক (ইউজি) পর্যায়ের শিক্ষার্থীরা ৮ বছর এবং স্নাতকোত্তর (পিজি) পর্যায়ের শিক্ষার্থীরা ৪ বছর মেয়াদ পর্যন্ত ইমেইল সেবা ব্যবহার করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত ওই পোস্টে বলা হয়, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রম, একাডেমিক যোগাযোগ এবং বিভিন্ন অনলাইন সেবা সহজতর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে ইমেইল আইডি প্রদান করা হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২০ জুন ২০২৬


১৮ লাখ শিক্ষার্থীকে ইমেইল আইডি দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ১৮ লাখ ইমেইল আইডি প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে ‘আগে আসলে আগে পাবেন’ নীতিতে এসব ইমেইল আইডি বিতরণ করা হবে।প্রকাশিত তথ্যে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে আবেদন কার্যক্রম শুরু হবে। এ সুবিধার আওতায় স্নাতক (ইউজি) পর্যায়ের শিক্ষার্থীরা ৮ বছর এবং স্নাতকোত্তর (পিজি) পর্যায়ের শিক্ষার্থীরা ৪ বছর মেয়াদ পর্যন্ত ইমেইল সেবা ব্যবহার করতে পারবেন।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত ওই পোস্টে বলা হয়, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষা কার্যক্রম, একাডেমিক যোগাযোগ এবং বিভিন্ন অনলাইন সেবা সহজতর করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে ইমেইল আইডি প্রদান করা হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত