শনিবার, ২০ জুন ২০২৬
The Dhaka News Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদানের জন্য প্রস্তাবনা আহ্বান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদানের জন্য প্রস্তাবনা আহ্বান
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের জন্য গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে গবেষণা প্রস্তাবনা আহ্বান করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা মঞ্জুরি প্রদান-সংক্রান্ত রেগুলেশন-২০১৯-এর আওতায় সংশ্লিষ্ট বিষয়, দক্ষতাভিত্তিক শিক্ষা ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে এক বছর মেয়াদি গবেষণা প্রকল্পের জন্য নির্ধারিত ফরমে আবেদন করা যাবে।

আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা এর অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে চলমান গবেষণা প্রকল্প থাকলে আবেদন করার প্রয়োজন নেই। গবেষণা প্রস্তাবনা একক বা যৌথভাবে জমা দেওয়া যাবে, তবে একই প্রকল্প একাধিক ক্যাটাগরিতে দাখিল করা যাবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, গত পাঁচ বছরের গবেষণা প্রকল্প বা প্রকাশনার তালিকা এবং নির্ধারিত তথ্য ছক জমা দিতে হবে। গবেষণা অনুদানের আওতায় একক প্রকল্পের জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা এবং যৌথ প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।

প্রকল্প প্রস্তাবনার সফট কপি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে research.grants@nu.ac.bd ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি প্রস্তাবনার চার কপি একাডেমিক কমিটির চেয়ারম্যান বা অধ্যক্ষ কর্তৃক অনুস্বাক্ষরিত করে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, রুম নং-৫১০, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে জমা দিতে হবে।

আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ ছাড়া আবেদনপত্রের ফরম, তথ্য ছক এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং NURG সাবমেন্যুতে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২০ জুন ২০২৬


জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদানের জন্য প্রস্তাবনা আহ্বান

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ অর্থবছরে বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের জন্য গবেষণা অনুদান প্রদানের লক্ষ্যে গবেষণা প্রস্তাবনা আহ্বান করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গবেষণা মঞ্জুরি প্রদান-সংক্রান্ত রেগুলেশন-২০১৯-এর আওতায় সংশ্লিষ্ট বিষয়, দক্ষতাভিত্তিক শিক্ষা ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে এক বছর মেয়াদি গবেষণা প্রকল্পের জন্য নির্ধারিত ফরমে আবেদন করা যাবে।আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা এর অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে। অন্য কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে চলমান গবেষণা প্রকল্প থাকলে আবেদন করার প্রয়োজন নেই। গবেষণা প্রস্তাবনা একক বা যৌথভাবে জমা দেওয়া যাবে, তবে একই প্রকল্প একাধিক ক্যাটাগরিতে দাখিল করা যাবে না।বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, গত পাঁচ বছরের গবেষণা প্রকল্প বা প্রকাশনার তালিকা এবং নির্ধারিত তথ্য ছক জমা দিতে হবে। গবেষণা অনুদানের আওতায় একক প্রকল্পের জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা এবং যৌথ প্রকল্পের জন্য সর্বোচ্চ ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।প্রকল্প প্রস্তাবনার সফট কপি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে research.grants@nu.ac.bd ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি প্রস্তাবনার চার কপি একাডেমিক কমিটির চেয়ারম্যান বা অধ্যক্ষ কর্তৃক অনুস্বাক্ষরিত করে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, রুম নং-৫১০, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে জমা দিতে হবে।আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এ ছাড়া আবেদনপত্রের ফরম, তথ্য ছক এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং NURG সাবমেন্যুতে পাওয়া যাবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত