শুক্রবার, ১৯ জুন ২০২৬
The Dhaka News Bangla

যানজট নিরসনে একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে: জেলা প্রশাসক

যানজট নিরসনে একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে: জেলা প্রশাসক
যানজট নিরসনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর জেলা শহরের উপর চাপ কমাতে একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জেলা শহরে যানজট পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় শীর্ষক সেমিনার" এ প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান একথা বলেন

 জেলা প্রশাসক বলেন,যানজট নিরসনের দায়িত্ব কি শুধুমাত্র চাঁদপুর পৌরসভা, পুলিশ ডিপার্টমেন্ট এবং সড়ক বিভাগের !  এ ছাড়া অন্যদের কি কোন দায়িত্ব নাই? সরকারিভাবে দায়িত্ব হচ্ছে এ কয়েকটা ডিপার্টমেন্টের। তবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমরা সরকারি কর্মচারী যখন রাস্তায় নামব তখন আমরা যাত্রী এবং পথচারী বিবেচনা করে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। 

ডিসি আরো বলেন, এখানে যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে এক নাম্বারে চাঁদপুর বাস স্ট্যান্ড সংস্কার। দুদিন আগে আমি বাসস্টেন্ড করে পরিদর্শন করেছিলাম বিশাল এলাকা জুড়ে। কিন্তু খুব অল্প একটু জায়গা হচ্ছে ব্যবহার উপযোগী। বাকি জায়গা হচ্ছে খানা খন্দক কাদা ব্যবহারের অনুপযোগী। বাসস্ট্যান্ড সংস্কার করা দরকার। সংস্কার করার পর বাস যদি বাইরে আসে ভিতরে না গিয়ে তাহলে আমরা ব্যবস্থা নিব। একটা প্রজেক্ট নিতে হবে পৌরসভা থেকে বাস স্ট্যান্ড সংস্কারের জন্য। আরেকটা প্রস্তাবনা এসেছিল ডাইভারদের বিশ্রামের জন্য। বাস স্ট্যান্ডে অনেক বড় জায়গা আছে তার মধ্যে সম্ভব। চাঁদপুর রেলওয়ে স্টেশন এক পাশে নেওয়ার জন্য আমরা রেলওয়ে মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠাবো। ইচলী ব্রিজের জন্য প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে। বাবুরহাট থেকে ওয়ারলেস হয়ে ইলিশ চত্বর পর্যন্ত চারলেন সড়কের প্রস্তাবনা দেওয়া হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। জেলা প্রশাসনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি যানজট নিরসনে চাঁদপুর শহর সার্ভে করে এ প্রতিবেদন তৈরী করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান। 

স্বাগত বক্তব্য রাখেন,পৌর নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খিশা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী, চাঁদপুর বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবির, চাঁদপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর চক্রবর্তী, 

 সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি এম এ লতিফ, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন,চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুক, সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি লিটন মোল্লা। এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিষয় : চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ১৯ জুন ২০২৬


যানজট নিরসনে একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে: জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
চাঁদপুর জেলা শহরের উপর চাপ কমাতে একটি উপশহর গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জেলা শহরে যানজট পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় শীর্ষক সেমিনার" এ প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান একথা বলেন। জেলা প্রশাসক বলেন,যানজট নিরসনের দায়িত্ব কি শুধুমাত্র চাঁদপুর পৌরসভা, পুলিশ ডিপার্টমেন্ট এবং সড়ক বিভাগের !  এ ছাড়া অন্যদের কি কোন দায়িত্ব নাই? সরকারিভাবে দায়িত্ব হচ্ছে এ কয়েকটা ডিপার্টমেন্টের। তবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমরা সরকারি কর্মচারী যখন রাস্তায় নামব তখন আমরা যাত্রী এবং পথচারী বিবেচনা করে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। ডিসি আরো বলেন, এখানে যে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে এক নাম্বারে চাঁদপুর বাস স্ট্যান্ড সংস্কার। দুদিন আগে আমি বাসস্টেন্ড করে পরিদর্শন করেছিলাম বিশাল এলাকা জুড়ে। কিন্তু খুব অল্প একটু জায়গা হচ্ছে ব্যবহার উপযোগী। বাকি জায়গা হচ্ছে খানা খন্দক কাদা ব্যবহারের অনুপযোগী। বাসস্ট্যান্ড সংস্কার করা দরকার। সংস্কার করার পর বাস যদি বাইরে আসে ভিতরে না গিয়ে তাহলে আমরা ব্যবস্থা নিব। একটা প্রজেক্ট নিতে হবে পৌরসভা থেকে বাস স্ট্যান্ড সংস্কারের জন্য। আরেকটা প্রস্তাবনা এসেছিল ডাইভারদের বিশ্রামের জন্য। বাস স্ট্যান্ডে অনেক বড় জায়গা আছে তার মধ্যে সম্ভব। চাঁদপুর রেলওয়ে স্টেশন এক পাশে নেওয়ার জন্য আমরা রেলওয়ে মন্ত্রণালয়কে প্রস্তাবনা পাঠাবো। ইচলী ব্রিজের জন্য প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে। বাবুরহাট থেকে ওয়ারলেস হয়ে ইলিশ চত্বর পর্যন্ত চারলেন সড়কের প্রস্তাবনা দেওয়া হয়েছে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। জেলা প্রশাসনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি যানজট নিরসনে চাঁদপুর শহর সার্ভে করে এ প্রতিবেদন তৈরী করে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান। স্বাগত বক্তব্য রাখেন,পৌর নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খিশা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী, চাঁদপুর বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবির, চাঁদপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর চক্রবর্তী,  সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, নিরাপদ সড়ক চাই এর সভাপতি এম এ লতিফ, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন,চাঁদপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর ফারুক, সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি লিটন মোল্লা। এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত