শনিবার, ২০ জুন ২০২৬
The Dhaka News Bangla

যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে

যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে
ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নং-৫৯১৬/২০০৮ এর রায়ের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং প্রতিকারের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রণীত নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কমিটি গঠন করতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, কমিটিতে মোট পাঁচজন সদস্য থাকবেন এবং সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নারী হতে হবে। একই সঙ্গে সম্ভব হলে কমিটির সভাপতির দায়িত্বও একজন নারীকে দিতে হবে। গঠিত কমিটি ইউজিসি প্রণীত নীতিমালা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করবে।

ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের দ্রুত কমিটি গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২০ জুন ২০২৬


যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করতে অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নং-৫৯১৬/২০০৮ এর রায়ের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ এবং প্রতিকারের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রণীত নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কমিটি গঠন করতে হবে।নির্দেশনায় উল্লেখ করা হয়, কমিটিতে মোট পাঁচজন সদস্য থাকবেন এবং সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নারী হতে হবে। একই সঙ্গে সম্ভব হলে কমিটির সভাপতির দায়িত্বও একজন নারীকে দিতে হবে। গঠিত কমিটি ইউজিসি প্রণীত নীতিমালা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করবে।ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের দ্রুত কমিটি গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত