শনিবার, ২০ জুন ২০২৬
The Dhaka News Bangla

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষার্থী | ফাইল ছবি

আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারসংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালুর কথাও জানিয়েছে বোর্ডটি।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তিনটি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা ও কন্ট্রোল রুম চালুর বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিগুলো বুধবার (১৭ জুন) প্রকাশ করা হয়।

একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও কেন্দ্রের আশপাশে যানজট এড়াতে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রের গেট খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবল পরীক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য অনুমোদিত আটটি সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা এবং হাতঘড়ি ব্যবহারসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মডেলগুলো হলো—FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991EX, FX-991ES, FX-991ES Plus এবং FX-991CW। এছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্রে কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুম চালুর কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের সমস্যা, তথ্য আদান-প্রদান কিংবা জরুরি প্রয়োজনে ০২-২২৩৩৬৯৮১৫ নম্বরে টেলিফোনের মাধ্যমে অথবা ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া [controller@dhakaeducationboard.gov.bd](mailto:controller@dhakaeducationboard.gov.bd) ই-মেইলেও যোগাযোগের অনুরোধ জানিয়েছে বোর্ড।

বিষয় : এইচএসসি পরীক্ষা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২০ জুন ২০২৬


এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image
আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারসংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সার্বক্ষণিক কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ) চালুর কথাও জানিয়েছে বোর্ডটি।ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তিনটি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা ও কন্ট্রোল রুম চালুর বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিগুলো বুধবার (১৭ জুন) প্রকাশ করা হয়।একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও কেন্দ্রের আশপাশে যানজট এড়াতে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রের গেট খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবল পরীক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশসংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।অন্য একটি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য অনুমোদিত আটটি সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা এবং হাতঘড়ি ব্যবহারসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মডেলগুলো হলো—FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991EX, FX-991ES, FX-991ES Plus এবং FX-991CW। এছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্রে কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।অন্যদিকে, আরেকটি বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুম চালুর কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের সমস্যা, তথ্য আদান-প্রদান কিংবা জরুরি প্রয়োজনে ০২-২২৩৩৬৯৮১৫ নম্বরে টেলিফোনের মাধ্যমে অথবা ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া [controller@dhakaeducationboard.gov.bd](mailto:controller@dhakaeducationboard.gov.bd) ই-মেইলেও যোগাযোগের অনুরোধ জানিয়েছে বোর্ড।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত