শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হলেন চাঁসকের অধ্যাপক বেদারুল আলম

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হলেন চাঁসকের অধ্যাপক বেদারুল আলম
অধ্যাপক বেদারুল আলম ছবিঃ সংগৃহীত

চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম কে (পরিচিতি নং-৬৪৯৪) বদলি করা হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি (বিশেষ কর্মকর্তা) হিসেবে বদলি করে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বদলি/পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হাইমচর সরকারি মহাবিদ্যালয়  থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই তারিখ অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। একই সঙ্গে তাকে নিজ পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপসচিব শাহিনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এদিকে, হাইমচর সরকারি কলেজে নতুন করে একজন অধ্যক্ষের সংযুক্তির আদেশে কলেজটির প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব আসার পথ তৈরি হবে বলে আসা করছেন শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় মানুষজন

বিষয় : শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক শিক্ষা বোর্ড চাঁদপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬


হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হলেন চাঁসকের অধ্যাপক বেদারুল আলম

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image
চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলম কে (পরিচিতি নং-৬৪৯৪) বদলি করা হয়েছে। তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি (বিশেষ কর্মকর্তা) হিসেবে বদলি করে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে বদলি/পদায়ন করা হলো।প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হাইমচর সরকারি মহাবিদ্যালয়  থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই তারিখ অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। একই সঙ্গে তাকে নিজ পিডিএস-এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপসচিব শাহিনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।এদিকে, হাইমচর সরকারি কলেজে নতুন করে একজন অধ্যক্ষের সংযুক্তির আদেশে কলেজটির প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব আসার পথ তৈরি হবে বলে আসা করছেন শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় মানুষজন

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত