বুধবার, ২৭ মে ২০২৬
The Dhaka News Bangla

সিলেটে হামের থাবায় আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামের থাবায় আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামের থাবায় আরও ৩ শিশুর মৃত্যু | ফাইল ছবি

সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এ নিয়ে বিভাগে হামসংক্রান্ত মোট মৃতের সংখ্যা ৫৫ তে পৌঁছেছে ।

মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সুনামগঞ্জের দোয়ারাবাজারে আফসরনগরের রমজান আলীর ১৪ মাসের ছেলে মহসিন, সিলেট সদর উপজেলার পীরেরগাঁওয়ের মাজেদের আট মাসের ছেলে মাজহারুল ও মৌলভীবাজার সদরের বড়কাপনের মিলু মিয়ার চার মাসের কন্যাশিশু তানিয়া।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৫ জন রোগী শনাক্ত হয়েছেন এবং ৫৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। মৃতদের মধ্যে কমপক্ষে ৪ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত করা সম্ভব হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ২৭ মে ২০২৬


সিলেটে হামের থাবায় আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image
সিলেট বিভাগে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এ নিয়ে বিভাগে হামসংক্রান্ত মোট মৃতের সংখ্যা ৫৫ তে পৌঁছেছে ।মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।সুনামগঞ্জের দোয়ারাবাজারে আফসরনগরের রমজান আলীর ১৪ মাসের ছেলে মহসিন, সিলেট সদর উপজেলার পীরেরগাঁওয়ের মাজেদের আট মাসের ছেলে মাজহারুল ও মৌলভীবাজার সদরের বড়কাপনের মিলু মিয়ার চার মাসের কন্যাশিশু তানিয়া।বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ৫ জন রোগী শনাক্ত হয়েছেন এবং ৫৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত বিভাগে মোট ১৬৪ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। মৃতদের মধ্যে কমপক্ষে ৪ জনের ক্ষেত্রে হামের সংক্রমণ পরীক্ষাগারে নিশ্চিত করা সম্ভব হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত