মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বইমেলায় মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: ডিএমপি

বইমেলায় মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: ডিএমপি
ছবি সংগৃহীত

শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় কোনো ধরনের নাশকতার তথ্য নেই। মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করারও সুযোগ নেই। মেলা এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে আজ বুধবার ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মো. সরওয়ার এসব কথা বলেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, যদি এবারের মেলায় উসকানিমূলক কোনো বই পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বইমেলা এলাকায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। সিসিটিভি ক্যামেরা ছাড়াও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মেলায় প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করবেন। বইমেলার ভেতরে ও বাইরে সাদাপোশাক ও ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন, এমনটি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।

মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় যানজট কমাতে ডাইভারশন কার্যকর করা হবে। এছাড়া, ধারালো ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ করা যাবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বইমেলায় মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: ডিএমপি

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় কোনো ধরনের নাশকতার তথ্য নেই। মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করারও সুযোগ নেই। মেলা এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে আজ বুধবার ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মো. সরওয়ার এসব কথা বলেন।এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, যদি এবারের মেলায় উসকানিমূলক কোনো বই পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের এই কর্মকর্তা বলেন, বইমেলা এলাকায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। সিসিটিভি ক্যামেরা ছাড়াও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মেলায় প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে থাকবে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করবেন। বইমেলার ভেতরে ও বাইরে সাদাপোশাক ও ইউনিফর্মে পর্যাপ্ত পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন, এমনটি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার।মো. সরওয়ার বলেন, মেলা চলাকালীন মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় যানজট কমাতে ডাইভারশন কার্যকর করা হবে। এছাড়া, ধারালো ও বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ করা যাবে না।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
বইমেলায় মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: ডিএমপি
0:00 0:00
1.0x