মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

চান্দিনায় হাত পাখার পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর

চান্দিনায় হাত পাখার পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর
চান্দিনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন চরমোনাইর পীর সৈয়দ রেজাউল করিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার চান্দিনায় নিজের দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চান্দিনা পূর্ব বাজার মাঠে জনসভায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের দুই প্রার্থীর পক্ষে ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় কুমিল্লা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল করিম ও কুমিল্লা-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুফতি এহেতাশামুল হক কাশেমী’র হাতে হাত পাখা তুলে দিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধান অতিথি চরমোনাই পীর।

মুফতি এহেতাশামুল হক কাশেমী’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসেন নূর, মাও. এহতেরামুল হক উজানী, মাও. আব্দুল্লাহ আল ফারুক।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি সাইফুল ইসলাম সরকার, সেক্রেটারী মুফতি রাসেদুল ইসলাম, চান্দিনা উপজেলা সভাপতি খায়রুল ইসলাম ফরাজী, সহসভাপতি মুফতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক মাহাদী হাসান প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


চান্দিনায় হাত পাখার পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার চান্দিনায় নিজের দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চান্দিনা পূর্ব বাজার মাঠে জনসভায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের দুই প্রার্থীর পক্ষে ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।এসময় কুমিল্লা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল করিম ও কুমিল্লা-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুফতি এহেতাশামুল হক কাশেমী’র হাতে হাত পাখা তুলে দিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধান অতিথি চরমোনাই পীর।মুফতি এহেতাশামুল হক কাশেমী’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসেন নূর, মাও. এহতেরামুল হক উজানী, মাও. আব্দুল্লাহ আল ফারুক। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি সাইফুল ইসলাম সরকার, সেক্রেটারী মুফতি রাসেদুল ইসলাম, চান্দিনা উপজেলা সভাপতি খায়রুল ইসলাম ফরাজী, সহসভাপতি মুফতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক মাহাদী হাসান প্রমুখ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
চান্দিনায় হাত পাখার পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর
0:00 0:00
1.0x