মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ | ছবি সংগ্রহীত

আজ সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিনটি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রাম বাগবাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তাঁর পিতা মনসুর রহমান ছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মাতা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শৈশবকাল থেকেই শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি তাঁর চরিত্রে স্পষ্টভাবে ফুটে ওঠে।

১৯৫৩ সালে তিনি পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। ১৯৭০ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে বদলি হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সরাসরি অংশগ্রহণ করেন। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তাঁর সেই ঐতিহাসিক কণ্ঠস্বর—‘আমি মেজর জিয়া বলছি’ দিশাহারা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে পাকবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন এবং চৌকস ‘জেড ফোর্স’ গঠন ও নেতৃত্ব দেন।

স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এক সংকটময় সময়ে তিনি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন এবং দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। তাঁর শাসনামলে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয় এবং স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে শহীদ হন জিয়াউর রহমান। তাঁর শাহাদাতে পুরো দেশ শোকাহত হয়ে পড়ে। শেরেবাংলানগরে অনুষ্ঠিত তাঁর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ তাঁর বিপুল জনপ্রিয়তারই প্রমাণ।

দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে শহীদ জিয়াউর রহমানকে স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তিনি শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১১টায় শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া আগামীকাল মঙ্গলবার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয় : বিএনপি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image
আজ সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে দিনটি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রাম বাগবাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তাঁর পিতা মনসুর রহমান ছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মাতা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শৈশবকাল থেকেই শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি তাঁর চরিত্রে স্পষ্টভাবে ফুটে ওঠে।১৯৫৩ সালে তিনি পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। ১৯৭০ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে বদলি হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সরাসরি অংশগ্রহণ করেন। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তাঁর সেই ঐতিহাসিক কণ্ঠস্বর—‘আমি মেজর জিয়া বলছি’ দিশাহারা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে পাকবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন এবং চৌকস ‘জেড ফোর্স’ গঠন ও নেতৃত্ব দেন।স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এক সংকটময় সময়ে তিনি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন এবং দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। তাঁর শাসনামলে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয় এবং স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সামরিক কর্মকর্তার হাতে শহীদ হন জিয়াউর রহমান। তাঁর শাহাদাতে পুরো দেশ শোকাহত হয়ে পড়ে। শেরেবাংলানগরে অনুষ্ঠিত তাঁর জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ তাঁর বিপুল জনপ্রিয়তারই প্রমাণ।দিবসটি উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে শহীদ জিয়াউর রহমানকে স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তিনি শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১১টায় শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া আগামীকাল মঙ্গলবার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
0:00 0:00
1.0x