ফরিদপুরের সদরপুরে বিএনপিতে যোগ দেওয়ার পর সাবেক আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অন্তত ১০-১২ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতের দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘরে হামলা চালান ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা। এসময় ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী, সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারসহ ১০-১২ জন বিএনপির সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাট করা হয়।
ভুক্তভোগীরা জানান, যারা তাদের বাড়িঘরে লুটপাট ও হামলা চালিয়েছেন, তারা কদিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেন।
এ বিষয়ে মন্তব্য জানতে সেন্টু কাজী, জামাল কাজী, এবং সুমন কাজীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন শাহ বলেছেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

মতামত