মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ভালো রয়েছে। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনও বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সাথে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।

ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করা ঠিক নয়। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যদিও তাদের ভারতে থাকার তথ্য রয়েছে, কিন্তু তারা ঠিক কোথায় আছে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। যদি তা জানা যেত, তাহলে ভারত সরকারকে তাদের ধরার জন্য বলা হতো।

তিনি আরও বলেন, বিচার সময় বেঁধে হয়না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যতদ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।

এরআগে সকালে মুন্সিগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও ৪ আগষ্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন পররাষ্ট্র উপদেষ্টা। কর্মসূচিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : পররাষ্ট্র উপদেষ্টা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image
বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ভালো রয়েছে। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।শনিবার (৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত, ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে। তাই বহির্বিশ্বের চাপের কোনও বিষয় নেই। অন্যান্য দেশ বাংলাদেশের সাথে কতটুকু ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের বিষয়।ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করা ঠিক নয়। হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যদিও তাদের ভারতে থাকার তথ্য রয়েছে, কিন্তু তারা ঠিক কোথায় আছে, সে সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই। যদি তা জানা যেত, তাহলে ভারত সরকারকে তাদের ধরার জন্য বলা হতো।তিনি আরও বলেন, বিচার সময় বেঁধে হয়না। তারপরও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যতদ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার।এরআগে সকালে মুন্সিগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও ৪ আগষ্ট নিহত তিন শহীদের কবর জিয়ারত করেন পররাষ্ট্র উপদেষ্টা। কর্মসূচিতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
0:00 0:00
1.0x