মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য খুবই আগ্রহী, এবং এই বিষয়টি আমাদের ধরে রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এটি করতে হবে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে।

এর আগে, বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার-১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

সালাহউদ্দিন ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর দুই প্রার্থী হলেন আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।

দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর সালাহউদ্দিন আহমদ দৈনিক আমার দেশের কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন।

প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানিয়েছেন, আজ রাতে পেকুয়ায় অবস্থানের পর আগামীকাল সন্ধ্যায় বিমানযোগে সালাহউদ্দিন আহমদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য খুবই আগ্রহী, এবং এই বিষয়টি আমাদের ধরে রাখতে হবে। নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এটি করতে হবে নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায়।শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণকেই এবার মুখ্য ভূমিকা পালন করতে হবে। এবার যেহেতু মুক্ত স্বাধীন পরিবেশে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকায় থাকতে হবে।এর আগে, বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। কক্সবাজার-১ আসনে ৫ প্রার্থী মনোনয়ন জমা দিলেও সাইফুল ইসলাম (স্বতন্ত্র) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে।সালাহউদ্দিন ছাড়াও মনোনয়ন বৈধ ঘোষিত অপর দুই প্রার্থী হলেন আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।দুপুরে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর সালাহউদ্দিন আহমদ দৈনিক আমার দেশের কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন।প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানিয়েছেন, আজ রাতে পেকুয়ায় অবস্থানের পর আগামীকাল সন্ধ্যায় বিমানযোগে সালাহউদ্দিন আহমদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে
0:00 0:00
1.0x