মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়

বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে ১৭ বছর পর দেশে ফিরছেন তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে জিয়া উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন।

আজ (শুক্রবার) দুপুরে এমন দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক ও গণভবনে সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছেন। সবার হাতে বিএনপির পতাকা ও ফেস্টুন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীও অবস্থান নিয়েছেন উদ্যান ঘিরে।

মোহাম্মদপুর থেকে আসা বিএনপির কর্মী আনোয়ার হোসেন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করতে আসছেন। শহীদ জিয়াউর রহমান দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। দীর্ঘ ১৭ বছর পর তার সন্তান দেশে ফিরেছেন। আমাদের নেতাকে আমরা নিরাপত্তা দিতে এখানে এসেছে।

মারুফ নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী বলেন, আমাদের নেতা তারেক রহমানকে দেখার জন্য আমরা এখানে এসেছি। গতকাল ৩০০ ফিট গিয়েছিলাম দূর থেকে ওনাকে দেখেছি। আজকে কাছ থেকে দেখার জন্য এসেছি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে ১৭ বছর পর দেশে ফিরছেন তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই উপলক্ষে জিয়া উদ্যান ও জাতীয় সংসদ ভবনের আশপাশে কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হয়েছেন।আজ (শুক্রবার) দুপুরে এমন দৃশ্য দেখা যায়। সরেজমিনে দেখা যায়, জাতীয় সংসদ ভবনের উত্তর পাশের সড়ক ও গণভবনে সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান করছেন। সবার হাতে বিএনপির পতাকা ও ফেস্টুন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীও অবস্থান নিয়েছেন উদ্যান ঘিরে। মোহাম্মদপুর থেকে আসা বিএনপির কর্মী আনোয়ার হোসেন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করতে আসছেন। শহীদ জিয়াউর রহমান দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। দীর্ঘ ১৭ বছর পর তার সন্তান দেশে ফিরেছেন। আমাদের নেতাকে আমরা নিরাপত্তা দিতে এখানে এসেছে। মারুফ নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী বলেন, আমাদের নেতা তারেক রহমানকে দেখার জন্য আমরা এখানে এসেছি। গতকাল ৩০০ ফিট গিয়েছিলাম দূর থেকে ওনাকে দেখেছি। আজকে কাছ থেকে দেখার জন্য এসেছি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান, নেতাকর্মীদের ভিড়
0:00 0:00
1.0x