মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্লোগানে নাম ব্যবহারের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন লুৎফুজ্জামান বাবর

স্লোগানে নাম ব্যবহারের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন লুৎফুজ্জামান বাবর

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে তার নাম ব্যবহার করে দেওয়া স্লোগানকে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আজ তিনি নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

ফেসবুক স্ট্যাটাসে বাবর বলেন, কিছু তরুণ দেশপ্রেমের আবেগে এবং ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে তার নাম ব্যবহার করে একটি অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়ে পড়েছেন। তিনি বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশপ্রেম অবশ্যই প্রশংসনীয়, তবে সেই দেশপ্রেম যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের কারণ না হয়। বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

লুৎফুজ্জামান বাবর বলেন, এ সময় এমন কোনো আচরণ বা কর্মসূচি হওয়া উচিত নয়, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়ে।

উল্লেখ্য, বুধবার বিকেলে রাজধানীতে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’সহ নানা স্লোগান দেওয়া হয়, যা নিয়ে পরে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


স্লোগানে নাম ব্যবহারের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন লুৎফুজ্জামান বাবর

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে তার নাম ব্যবহার করে দেওয়া স্লোগানকে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আজ তিনি নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।ফেসবুক স্ট্যাটাসে বাবর বলেন, কিছু তরুণ দেশপ্রেমের আবেগে এবং ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে তার নাম ব্যবহার করে একটি অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়ে পড়েছেন। তিনি বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন।তিনি আরও বলেন, দেশপ্রেম অবশ্যই প্রশংসনীয়, তবে সেই দেশপ্রেম যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের কারণ না হয়। বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।লুৎফুজ্জামান বাবর বলেন, এ সময় এমন কোনো আচরণ বা কর্মসূচি হওয়া উচিত নয়, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়ে।উল্লেখ্য, বুধবার বিকেলে রাজধানীতে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’সহ নানা স্লোগান দেওয়া হয়, যা নিয়ে পরে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
স্লোগানে নাম ব্যবহারের ঘটনায় প্রতিক্রিয়া জানালেন লুৎফুজ্জামান বাবর
0:00 0:00
1.0x