মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান

অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান

অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে আসার জন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, নির্বাচন বলতে আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, চট করে মনে আসে। প্রহসনের নির্বাচন, প্রতারণার নির্বাচন, তামাশার নির্বাচন- এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে। এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে। দৈবচয়ন এসেছে যেন কারো মধ্যে কোনো রকমের পক্ষপাতিত্ব না ঢোকে।

তিনি আরও বলেন, আপনারা সাধারণ দায়িত্ব পালন করে থাকেন। এদিক থেকে সব কিছু ঠিকঠাক হবে, কিন্তু এটি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন। ইতিহাস যেন আমাদের স্মরণ করিয়ে দেয়। যারা বাইরের থেকে পরিদর্শন করতে আসবে, তারা আমাদের খুঁত ধরার চেষ্টা করবে। তারা বলবে, "এটা হয়নি, ওটা এভাবে করলে ভালো হতো।" এবারের নির্বাচনগুলো এমন নির্বাচন হবে যে, তারা স্মরণ করবে— "বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম।" তারা বিভিন্ন দেশে এটি বলবে এবং এটি একটি দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে। তাদের মনে বারবার বলবে, "এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি।"

প্রধান উপদেষ্টা বলেন, এটা সাধারণ কোনো নির্বাচন নয়। পাঁচ বছর পরপর একটা নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়, এটা রুটিন একটা কাজ। এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার— এটা হলো গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। গণঅভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই কাজটা এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাবো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image
অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে আসার জন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেছেন, নির্বাচন বলতে আমরা অতীতের কিছু নির্বাচনের কথা মনে রাখি, চট করে মনে আসে। প্রহসনের নির্বাচন, প্রতারণার নির্বাচন, তামাশার নির্বাচন- এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে। এই দূরত্বটুকু আমাদের অতিক্রম করতে হবে। আজ (বৃহস্পতিবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দৈবচয়নের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন না হয়। নিজের ওপর ছেড়ে দিলে অনেক সময় শত প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে। দৈবচয়ন এসেছে যেন কারো মধ্যে কোনো রকমের পক্ষপাতিত্ব না ঢোকে।তিনি আরও বলেন, আপনারা সাধারণ দায়িত্ব পালন করে থাকেন। এদিক থেকে সব কিছু ঠিকঠাক হবে, কিন্তু এটি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন। ইতিহাস যেন আমাদের স্মরণ করিয়ে দেয়। যারা বাইরের থেকে পরিদর্শন করতে আসবে, তারা আমাদের খুঁত ধরার চেষ্টা করবে। তারা বলবে, "এটা হয়নি, ওটা এভাবে করলে ভালো হতো।" এবারের নির্বাচনগুলো এমন নির্বাচন হবে যে, তারা স্মরণ করবে— "বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম।" তারা বিভিন্ন দেশে এটি বলবে এবং এটি একটি দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে। তাদের মনে বারবার বলবে, "এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি।"প্রধান উপদেষ্টা বলেন, এটা সাধারণ কোনো নির্বাচন নয়। পাঁচ বছর পরপর একটা নির্বাচন হয়, দেশের সরকার পরিবর্তন হয়, এটা রুটিন একটা কাজ। এবারের নির্বাচনে যেটা আন্ডারলাইন করা বারে বারে দরকার— এটা হলো গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। গণঅভ্যুত্থানে যারা শরিক হয়েছিল, আমরা যারা এর সঙ্গে যুক্ত আছি, এটা তাদের আদর্শ, তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সেই কাজটা এই নির্বাচনের মাধ্যমে আমরা করে যাবো।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান
0:00 0:00
1.0x