মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি ঢাকায় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, যারা ভোটে দাঁড়াবেন, তাদের নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ উপহার দেওয়ার দায়িত্ব তাদের ওপর রয়েছে। তাই যারা নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছেন, তাদের উচিত নিরপেক্ষতার স্বার্থে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা।

নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে লড়বেন, তা এখনো ঠিক করেননি। তবে পরিকল্পনা রয়েছে ঢাকায় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি ঢাকায় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, যারা ভোটে দাঁড়াবেন, তাদের নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ উপহার দেওয়ার দায়িত্ব তাদের ওপর রয়েছে। তাই যারা নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছেন, তাদের উচিত নিরপেক্ষতার স্বার্থে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা।নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি জানান, ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে লড়বেন, তা এখনো ঠিক করেননি। তবে পরিকল্পনা রয়েছে ঢাকায় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
0:00 0:00
1.0x