রোববার, ১৫ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন করল বিএনপি

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন করল বিএনপি
ছবি: সংগৃহীত

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং দলের প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, অ্যাডভোকেট নজমুল হক নান্নু, অ্যাডভোকেট আফজাল এইচ খান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আফরোজা খানম রিতা, আব্দুল হাই শিকদার, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নুর মোহাম্মদ খান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, অনিন্দ্য ইসলাম অমিত, আমিরুল ইসলাম আলীম, বেনজীর আহমেদ টিটু, মুহম্মদ মুনির হোসেন, আসাদুল করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সাইফুল ইসলাম শিশির, মোস্তাফিজুর রহমান বাবুল, ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব, তকদির হোসেন মো. জসিম, আব্দুল লতিফ জনি, মো. আব্দুল মতিন, এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মো. মাইনুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল মোনায়েম মুন্না, মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজীব আহসান, হেলাল খান, নুরুল ইসলাম খান নাসিম, ইশতিয়াক আজিজ উলফাত, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, নুরুল ইসলাম নয়ন, মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, জাকির হোসেন রোকন, হাজী মজিবুর রহমান, হাসানুজ্জামিল শাহীন, রবিউল আউয়াল লাভলু, মো. মাহমুদুল হক সানু, এস কে সাদী, বাবু শ্যামল হোড়, রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির।

উল্লেখ্য, ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন এই জননেতা।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। আগামী ১৭ নভেম্বর তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী।

বিষয় : বিএনপি মৃত্যুবার্ষিকী মওলানা ভাসানী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন করল বিএনপি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং দলের প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়।শনিবার (১৪ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কমিটির সদস্য হিসেবে রয়েছেন মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, আবদুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, অ্যাডভোকেট নজমুল হক নান্নু, অ্যাডভোকেট আফজাল এইচ খান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আফরোজা খানম রিতা, আব্দুল হাই শিকদার, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নুর মোহাম্মদ খান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, অনিন্দ্য ইসলাম অমিত, আমিরুল ইসলাম আলীম, বেনজীর আহমেদ টিটু, মুহম্মদ মুনির হোসেন, আসাদুল করিম শাহীন, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, সাইফুল ইসলাম শিশির, মোস্তাফিজুর রহমান বাবুল, ফকির মাহবুব আনাম স্বপন, সাঈদ সোহরাব, তকদির হোসেন মো. জসিম, আব্দুল লতিফ জনি, মো. আব্দুল মতিন, এস এম ওবায়দুল হক নাসির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মো. মাইনুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল মোনায়েম মুন্না, মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, রাজীব আহসান, হেলাল খান, নুরুল ইসলাম খান নাসিম, ইশতিয়াক আজিজ উলফাত, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, নুরুল ইসলাম নয়ন, মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, জাকির হোসেন রোকন, হাজী মজিবুর রহমান, হাসানুজ্জামিল শাহীন, রবিউল আউয়াল লাভলু, মো. মাহমুদুল হক সানু, এস কে সাদী, বাবু শ্যামল হোড়, রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির।উল্লেখ্য, ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন এই জননেতা।মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। আগামী ১৭ নভেম্বর তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত