মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

তারেক রহমান খুব শিগগিরই, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সন্ধ্যায় তার নির্বাচনি এলাকা ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তারেক রহমান খুব সহসাই, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন। এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। পরিবেশ যাই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি, তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে।’

তিনি বলেন, ‘আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য ইলেকশন করেছি। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠিত হবে। এমন একটি সরকার গঠিত হবে, যে সরকার বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। নির্বাচনের আপনারা ধানের শীষকে বিজয় করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করবো।’

বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার এবং সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরীসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে যাওয়ার পথে সড়কে মালবাহী ট্রাক রেখে মিন্টুর গাড়ী বহরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছাত্রদলের বহিষ্কৃত নেতা জামসেদুর রহমান ফটিকের সমর্থকরা। এতে জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘ জানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরপর ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image
তারেক রহমান খুব শিগগিরই, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সন্ধ্যায় তার নির্বাচনি এলাকা ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তারেক রহমান খুব সহসাই, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন। এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। পরিবেশ যাই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি, তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে।’তিনি বলেন, ‘আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য ইলেকশন করেছি। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠিত হবে। এমন একটি সরকার গঠিত হবে, যে সরকার বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। নির্বাচনের আপনারা ধানের শীষকে বিজয় করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করবো।’বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার এবং সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরীসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এদিকে যাওয়ার পথে সড়কে মালবাহী ট্রাক রেখে মিন্টুর গাড়ী বহরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছাত্রদলের বহিষ্কৃত নেতা জামসেদুর রহমান ফটিকের সমর্থকরা। এতে জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘ জানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরপর ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু
0:00 0:00
1.0x