মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ

সারাদেশ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবদল নেতা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবদল নেতা

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. তাজুল ইসলাম, যিনি যুবদল নেতা।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে বাবার জানাজায় অংশ নেন তিনি।

প্যারোলে মুক্তি পাওয়া তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মোমিন পাটোয়ারী। তাজুল অস্ত্র মামলায় কারাগারে আছেন।

জানা যায়, রোববার (২৩ নভেম্বর) রাতে তাজুলের বাবা মোমিন পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার অনুমতি দিলে পুলিশ পাহারায় তাজুল তার বাবার জানাজায় অংশ নেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানিয়েছেন, পরিবারের আবেদনের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় বিকেলে বাবার জানাজায় তাকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও আকাশ মোল্লাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন তাজুল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

The Dhaka News Bangla

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবদল নেতা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. তাজুল ইসলাম, যিনি যুবদল নেতা।সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের নিজ বাড়িতে বাবার জানাজায় অংশ নেন তিনি।প্যারোলে মুক্তি পাওয়া তাজুল ইসলাম খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তার বাবার নাম মোমিন পাটোয়ারী। তাজুল অস্ত্র মামলায় কারাগারে আছেন।জানা যায়, রোববার (২৩ নভেম্বর) রাতে তাজুলের বাবা মোমিন পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার অনুমতি দিলে পুলিশ পাহারায় তাজুল তার বাবার জানাজায় অংশ নেন।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানিয়েছেন, পরিবারের আবেদনের ভিত্তিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় বিকেলে বাবার জানাজায় তাকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।উল্লেখ্য, গত ৯ নভেম্বর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও আকাশ মোল্লাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের ছয়টি গুলি, পিস্তলের দুটি গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন তাজুল।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবদল নেতা
0:00 0:00
1.0x